Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-কাশ্মীর: বিশ্বের উচ্চতম রেল ব্রিজে বন্দে-ভারতের ট্রায়াল রান সফল

শনিবারের এই ট্রায়াল রান সফল হওয়ার পর এখন কৌতূহল বেড়েছে পরিষেবা চালু হওয়া নিয়ে।

জম্মু-কাশ্মীর: বিশ্বের উচ্চতম রেল ব্রিজে বন্দে-ভারতের ট্রায়াল রান সফল

ট্রায়াল রান সফল

শেষ আপডেট: 25 January 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: বিশেষভাবে তৈরি একটি বন্দে-ভারত ট্রেনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হল জম্মু-কাশ্মীরের চেনাব ব্রিজে। এটিই বিশ্বের উচ্চতম রেল ব্রিজ। শনিবার শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা স্টেশন থেকে এই ট্রেন শ্রীনগর স্টেশনে যায়। মাঝে তা পার করেছে চেনাব ব্রিজ। 

শনিবারের এই ট্রায়াল রান সফল হওয়ার পর এখন কৌতূহল বেড়েছে পরিষেবা চালু হওয়া নিয়ে। মনে করা হচ্ছে, চলতি বছরের মাঝামাঝি বা শেষের দিকে জম্মু-কাশ্মীরে ট্রেন পরিষেবা চালু হয়ে যেতে পারে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি বা কোনও আভাসও দেওয়া হয়নি। 

চেনাব ব্রিজে যে বন্দে-ভারত ট্রেন চালানো হয়েছে তার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। জম্মু-কাশ্মীরের শীতের আবহাওয়ার সঙ্গে সবসময় সামঞ্জস্য বজায় রাখতে পারবে এই ট্রেন। সারা দেশে যে ধরনের বন্দে-ভারত চলে তার থেকে এই ট্রেন একটু আলাদা। আধুনিক হিটার সিস্টেম থেকে শুরু করে বায়ো টয়লেট সবই রয়েছে এই ট্রেনে। 

কয়েক সপ্তাহ আগেই জম্মু ও কাশ্মীরের অঞ্জি খাদ রেল ব্রিজে সফল ট্রায়াল রান হয়। সেটি আবার দেশের প্রথম ঝুলন্ত রেল ব্রিজ। সব মিলিয়ে বিগত কয়েক সপ্তাহে উপত্যকায় একাধিক ট্রেনের ট্রায়াল হল। জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যা বড় ধাপ। জল্পনা ছিল, এই রুটে বন্দে ভারত ট্রেন চালানো হতে পারে। শনিবার সেই জল্পনা সত্যি করে এই রেল ব্রিজও চালানো হয় বন্দে-ভারত। 


```