Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশের বিজেপি নেতার ভাইকে পিটিয়ে খুন, ঘর থেকে বের করে মারধর করা হল নাতনিকেও

ফুলচাঁদ-সহ পরিবারের ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ৭০ বছরের ফুলচাঁদের। বিধায়ক বাবুরাম পাসোয়ানের তুতো ভাই তিনি।

উত্তরপ্রদেশের বিজেপি নেতার ভাইকে পিটিয়ে খুন, ঘর থেকে বের করে মারধর করা হল নাতনিকেও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 November 2024 09:43

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি বিধায়কের আত্মীয়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শুধু তাই নয় বলা হচ্ছে, মারধর করা হয় নাবালিকা নাতনি-সহ পরিবারের সদস্যদেরও। উত্তরপ্রদেশের এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। 

পুরাণপুরের বিধায়ক বাবুরাম পাসোয়ানের অভিযোগ শনিবার রাতে পিলভীটে তাঁর আত্মীয়ের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। বাড়ির সামনে পৌঁছে দুষ্কৃতীরা চিৎকার করছিল। শুধু তাই নয় বাইরে থেকে পাথর ছোড়া হচ্ছিল বলেও জানন তিনি। এরপর আচমকা বাড়ির ভেতর ঢুকে পড়ে দুষ্কৃতীরা। নিহতের নাম ফুলচাঁদ। তাঁর নাতনিকেও রাস্তায় টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। 

ফুলচাঁদ-সহ পরিবারের ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ৭০ বছরের ফুলচাঁদের। বিধায়ক বাবুরাম পাসোয়ানের তুতো ভাই তিনি।

পিলভীটের এসপি অবিনাশ পান্ডে বলেছেন, দুষ্কৃতীদের সঙ্গে বচসায় ফুলচাঁদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচ জনের বিরুদ্ধে খুন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

এখনও অবধি পাঁচজনের মধ্যে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। জানা যাচ্ছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। 


```