Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব়্যাট-হোল প্রযুক্তিতে ভাল কাজ হচ্ছে, উত্তরকাশী সুড়ঙ্গে আর ৫ মিটার দূরত্বে শ্রমিকরা

ব়্যাট-হোল প্রযুক্তির মাধ্যমে অনুভূমিক খননকাজ চালানো হচ্ছে। সেই কাজ অনেকটাই এগিয়েছে।

ব়্যাট-হোল প্রযুক্তিতে ভাল কাজ হচ্ছে, উত্তরকাশী সুড়ঙ্গে আর ৫ মিটার দূরত্বে শ্রমিকরা

শেষ আপডেট: 28 November 2023 10:02

দ্য ওয়াল ব্যুরো: সিল্কিয়ারা সুড়ঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় খনন কাজ চলছে। উল্লম্বভাবে খোঁড়াখুঁড়ির পাশাপাশি ড্রিফট ড্রিলিং টেকনোলজিতে ছোট ছোট গর্তও খুঁড়ে পথ তৈরি করছেন উদ্ধারকারীরা। ব়্যাট-হোল প্রযুক্তির মাধ্যমে অনুভূমিক খননকাজ চালানো হচ্ছে। সেই কাজ অনেকটাই এগিয়েছে। জানা গেছে, এখন সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের থেকে আর মাত্র ৫ মিটার দূরে রয়েছে উদ্ধারকারী দল।

রাতভোর খননকাজ চলেছে। উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। কাজেই আবহাওয়ার মতিগতি বিগড়ে যাওয়ার আগেই কাজ সেরে ফেলতে চাইছেন উদ্ধারকারীরা। আজ মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয়েছে খোঁড়াখুঁড়ির কাজ। মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কপার বলেছেন, ম্যানুয়াল ড্রিলিং করে অনেকটাই এগনো গেছে। অন্ধকার সুড়ঙ্গ থেকে টেনে বের করা হয়েছে অগার মেশিনের ধ্বংসাবশেষ। কংক্রিটের জঞ্জাল সরিয়ে ৫০ মিটার অবধি এগিয়েছেন উদ্ধারকারীরা। আর ৫ থেকে ৬ মিটার দূরত্ব বাকি। রাতে খননকাজে আর কোনও বাধা আসেনি বলেই জানিয়েছেন তিনি।

ন্য়াশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)-র সদস্য লেফটেন্যান্ট জেনারেল সায়েদ হাসনায়েন বলছেন, বিকল্প ৬টি উপায় ভেবে রাখা হয়েছে। এক পথ বন্ধ হলে, অন্য পথ খুলবে।

আনুভূমিকভাবে খননকাজে ব্যবহৃত অগার মেশিন সুড়ঙ্গের ভেতরে ধাতব জালে আটকে ভেঙে চুরমার হয়ে গেছে। এই মেশিনের ভাঙা টুকরো বের করতে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। সুড়ঙ্গের পথে কংক্রিটের আবর্জনা বড় বাধা তৈরি করেছে। তাই এখন ‘ভার্টিকাল ড্রিলিং’ বা উল্লম্বভাবে খোঁড়খুঁড়িতেই বেশি জোর দিয়েছেন উদ্ধারকারীরা। পাশাপাশি ইদুরের গর্তের মতো ছোট ছোট গর্ত খুঁড়ে পাশাপাশি রাস্তা তৈরি হচ্ছে। বারকোট টানেলের দিক থেকেও হচ্ছে খননকাজ। ৪৮৩ মিটার সুড়ঙ্গের ১০ মিটারের মতো সেদিক থেকেও খোঁড়া হয়েছে বলে জানা গেছে। অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কমিশন (ওএনজিসি)-কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশনের সাহায্যে মোট ৫ কিমি রাস্তা তৈরি করতে হবে।

টানা ১৭ দিন অন্ধকার কূপে আটকে থেকে শ্রমিকরা মানসিকভাবে বিধ্বস্ত। তাঁদের মনের জোর বাড়ানোর জন্য কাউন্সেলিং করছেন মনোবিদরা। তাঁদের স্বাস্থ্যের কথা ভেবে কম তেল-মশলাযুক্ত পুষ্টিকর খাবার, নুন, জলের পাউচ, এনার্জি ড্রিঙ্কস পাঠানো হচ্ছে। ওয়াকিটকির মাধ্যমে শ্রমিকদের কাউন্সেলিং করছেন মনোবিদরা। চিকিৎসকেরা। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত, দু-দফায় শ্রমিকদের সঙ্গে কথা বলছেন চিকিৎসকেরা। ‘চিন্তার কিছু নেই, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব’, এই কথাই বার বার বলা হচ্ছে তাঁদের। উদ্ধারকারীদের আশা খুব দ্রুতই শ্রমিকদের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হবে।


```