Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সাধ্যের বাইরে অ্যাম্বুল্যান্সের ভাড়া, বাধ্য হয়ে গাড়ির ছাদে ছেলের দেহ বেঁধে নিয়ে গেলেন বাবা

অ্যাম্বুল্যান্সের ভাড়া বাবদ ১০-১২ হাজার টাকা চাওয়া হয়। গরিব পরিবারের পক্ষে ওই টাকা দেওয়ার সাধ্য ছিল না। অভিযোগ, ভাড়া যদি কিছু কমানো যায়, সেই অনুরোধ করেও কোনও কাজ হয়নি।

সাধ্যের বাইরে অ্যাম্বুল্যান্সের ভাড়া, বাধ্য হয়ে গাড়ির ছাদে ছেলের দেহ বেঁধে নিয়ে গেলেন বাবা

গাড়ির ছাদে বাঁধা দেহ

শেষ আপডেট: 8 December 2024 13:47

দ্য ওয়াল ব্যুরো: জোগাড় করা যায়নি অ্যাম্বুল্যান্সের ভাড়া। বাধ্য হয়ে ছেলের দেহ গাড়ির মাথায় বেঁধে নিয়ে গেলেন বাবা। এমনই দৃশ্য দেখা গেল উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। ঘটনার কথা সামনে আসতেই অসন্তোষ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।

ঘটনা হল পিথোরাগড় অঞ্চলের এক যুবক ঘরে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাঁর দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ডাকেন। কিন্তু অ্যাম্বুল্যান্সের ভাড়া বাবদ ১০-১২ হাজার টাকা চাওয়া হয়। গরিব পরিবারের পক্ষে ওই টাকা দেওয়ার সাধ্য ছিল না। অভিযোগ, ভাড়া যদি কিছু কমানো যায়, সেই অনুরোধ করেও কোনও কাজ হয়নি।

স্থানীয়রা জানিয়েছে, বাধ্য হয়ে তখন এলাকার একজনের গাড়ির ছাদে যুবকের দেহ বেঁধে পিথোরাগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার কথা জানাজানি হতে সময় লাগেনি। খবর যায় মুখ্যমন্ত্রীর দফতরেও।

মুখ্যমন্ত্রী পুষ্কর নিজে অসন্তোষ প্রকাশ করে রাজ্যের স্বাস্থ্যসচিব রাজেশ কুমারকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই অ্যাম্বুল্যান্স সংস্থা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন তিনি।


```