Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রীকে দিল্লির হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, ট্রেনে বন্ধুত্ব হওয়া ৫ যুবক গ্রেফতার

ওই কিশোরীর বাড়ি উত্তরাখণ্ডের হলদওয়ানিতে। গত ৪ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় সে। বাবা স্থানীয় থানায় ডায়েরি করলে তদন্তে নেমে পড়ে পুলিশ।

ছাত্রীকে দিল্লির হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, ট্রেনে বন্ধুত্ব হওয়া ৫ যুবক গ্রেফতার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 October 2024 14:24

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি যাওয়ার ট্রেনে উঠে পড়েছিল দশম শ্রেণির ছাত্রী। বাড়িতে কেউই কিছু জানতেন না। সেই ট্রেনেই পাঁচ যুবকের সঙ্গে বন্ধুত্ব হয়। মুহূর্তে সেই বন্ধুত্ব এমনই গাঢ় হয়ে ওঠে যে যুবকদের সঙ্গে দিল্লির একটি হোটেলেও চলে যায় সে। আর সেখানেই মেয়েটিকে ধর্ষণ করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ ওই পাঁচ যুবককেই গ্রেফতার করেছে। ধৃতদের তিন জন মহারাষ্ট্রের আর বাকি দু’জন দিল্লির বাসিন্দা। 

ওই কিশোরীর বাড়ি উত্তরাখণ্ডের হলদওয়ানিতে। গত ৪ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় সে। বাবা স্থানীয় থানায় ডায়েরি করলে তদন্তে নেমে পড়ে পুলিশ।

তখনই তদন্তকারীরা জানতে পারে ওই কিশোরীকে শেষবার হলদওয়ানি স্টেশনে দেখা গিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে পরিষ্কার হয় দিল্লিগামী একটি ট্রেনে উঠছে সে। 

দিল্লি পুলিশের সঙ্গে হলদওয়ানি পুলিশ যোগাযোগ করলে দিল্লি স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। যেখানে দেখা যায় একটা গাড়িতে ওই পাঁচ যুবকের সঙ্গে কিশোরী যাচ্ছে।

সেই সূত্র ধরেই কোন রাস্তা দিয়ে গিয়ে, কোথায় নামানো হয়েছিল সে সব বিস্তারিত জানতে পারে দিল্লি পুলিশ। তারপরই হোটেলের খোঁজ পেয়ে সেখান থেকে কিশোরীকে উদ্ধার করে হলদওয়ানি ফেরত আনা হয়। 

কাউন্সিলিং করার সময় কিশোরীর থেকে গণধর্ষণের বিষয়টা সামনে আসে। তখন হলদওয়ানি থানার পুলিশ আবার দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করে।


```