Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বন্ধ হয়ে গেল হাথরাসের সেই স্কুল, ১১ বছরের ছাত্রের ‘বলি’ দেওয়ার ঘটনায় আলোড়ন গোটা দেশে

জেলা শিক্ষা আধিকারিক স্বাতী ভারতী অভিযোগ পেয়েই ঘটনার তীব্র নিন্দা করে স্কুলটি বন্ধের নির্দেশ দেন। তাঁর স্পষ্ট অভিযোগ, স্কুলটি বেআইনিভাবে চালানো হচ্ছিল।

বন্ধ হয়ে গেল হাথরাসের সেই স্কুল, ১১ বছরের ছাত্রের ‘বলি’ দেওয়ার ঘটনায় আলোড়ন গোটা দেশে

হাথরাসের বিতর্কিত স্কুল

শেষ আপডেট: 28 September 2024 12:38

দ্য ওয়াল ব্যুরো: ক্লাস ২-এর পড়ুয়াকে স্কুলের মধ্যে খুনের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। উত্তরপ্রদেশের হাথরাসের এই কাণ্ড যেন স্তম্ভিত করে দিয়েছে সকলকে। জানা গেছে, স্কুলের নামডাক বাড়াতে নাকি ১১ বছর বয়সি ওই পড়ুয়াকে শিক্ষকরাই ‘বলি’ দিয়েছেন! শুক্রবার সে স্কুল বন্ধ করে দিল সরকার।

জেলা শিক্ষা আধিকারিক স্বাতী ভারতী অভিযোগ পেয়েই ঘটনার তীব্র নিন্দা করে স্কুলটি বন্ধের নির্দেশ দেন। তাঁর স্পষ্ট অভিযোগ, স্কুলটি বেআইনিভাবে চালানো হচ্ছিল। অভিযোগ, ক্লাস ফাইভ অবধি স্কুলে পড়ানোর কথা থাকলেও নিয়ম ভেঙে ক্লাস এইট অবধি সেখানে পড়ানো হত। 

স্কুলের উন্নতির জন্য কালাজাদু করে ক্লাস ২-এর পড়ুয়াকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে। ঘটনায় স্কুলের ম্যানেজার-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাথরাসের শিক্ষা আধিকারিক স্বাতী ভারতী আরও জানান, স্কুলের ম্যানেজারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়েরের পাশাপাশি বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তাঁরা

হাথরাসের সহকারী পুলিশ কমিশনার অশোক কুমার সিং জানান, গত ২৩ সেপ্টেম্বর হাথরসের ওই স্কুলে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটলেও বিষয়টি সামনে আসে বেশ কিছুদিন পর। মৃত ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল সত্য জানার চেষ্টা করছে পুলিশ।

মৃত নাবালক পড়ুয়ার বাবার অভিযোগ, ‘আমার ছেলেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ওর ঘাড়ের হাড় ভেঙে দেওয়া হয়েছে, শরীর নীল হয়ে গিয়েছিল। আমি চাই দোষীদের ফাঁসি হোক।’


```