Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহরাইচের অভিযুক্তের বাড়িতে বুলডোজার বিচার নিয়ে যোগী সরকারকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতের আগের নির্দেশ অমান্য করবে কিনা এটা রাজ্য সরকারের নিজস্ব এক্তিয়ারের বিষয়।

বহরাইচের অভিযুক্তের বাড়িতে বুলডোজার বিচার নিয়ে যোগী সরকারকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

শেষ আপডেট: 22 October 2024 15:30

দ্য ওয়াল ব্যুরো: দুর্গা ভাসান নিয়ে উত্তরপ্রদেশের বহরাইচে ধর্মীয় অশান্তিতে এক যুবককে গুলি করে খুন করা হয়েছিল। সেই খুনে অভিযুক্তদের বাড়ি ভাঙার নোটিস দেয় শাসক বিজেপির সরকার। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এক আবেদনের পরিপ্রেক্ষিতে যোগী আদিত্যনাথ সরকারকে সম্ভাব্য বুলডোজার অভিযান নিয়ে পরোক্ষে সতর্ক করে দিল দেশের সর্বোচ্চ আদালত।

আদালত বলেছে, শীর্ষ আদালতের আগের নির্দেশ অমান্য করবে কিনা এটা রাজ্য সরকারের নিজস্ব এক্তিয়ারের বিষয়। তবে বুলডোজার বিচার নিয়ে আদালত বলেছিল অভিযুক্তের নির্মাণ যদি বেআইনি হয়, তাহলে সুপ্রিম কোর্ট নাক গলাবে না। আগামিকাল পরবর্তী শুনানি পর্যন্ত বহরাইচে অভিযুক্তের বাড়ি না ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সরকারও আদালতকে আশ্বস্ত করে বলেছে, সেই পর্যন্ত কোনও পদক্ষেপ করা হবে না।

মঙ্গলবার বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে জানায়, পরবর্তী শুনানি পর্যন্ত যেন কোনও ব্যবস্থা না নেওয়া হয়। আবেদনকারীদের পক্ষে আইনজীবী আদালতে বলেন, স্থানীয় প্রশাসন গত ১৩ অক্টোবরের হিংসাত্মক ঘটনার পর এই পরিবারকে বাড়ি ভাঙার নোটিস দেয়। আবেদনকারী বাবা ও দুই ভাই ইতিমধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।


```