Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিন্নাহ্-র আত্মা, বাবরের জিন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, যোগী-রোষে ইউনুস

যোগী বলেন, ১৯৪৭ সালে দেশভাগের মধ্য দিয়ে এই অরাজকতার মুখোমুখি হতে হয়েছিল।

জিন্নাহ্-র আত্মা, বাবরের জিন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, যোগী-রোষে ইউনুস

প্রতিবেশী দেশে আমাদের শত্রুরা কী করে চলেছে দেখুন!

শেষ আপডেট: 6 December 2024 16:56

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্নাহ্-র আত্মা এখনও বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। বৃহস্পতিবারের মতো একই সুরে শুক্রবারও পড়শি দেশে হিন্দুদের উপর হামলা-নির্যাতনের বিরুদ্ধে কড়া কথা শুনিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে। তাঁদের বাড়ি-ঘরদোর লুটপাট করে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কেন এ ধরনের ঘটনা আবার সামনে আসছে? মনে রাখবেন বাংলাদেশে এখনও জিন্নাহ্-র আত্মা ঘুরে বেড়াচ্ছে। নির্যাতন চলবেই।

লখনউয়ে এক অনুষ্ঠানে যোগী বলেন, ১৯৪৭ সালে দেশভাগের মধ্য দিয়ে এই অরাজকতার মুখোমুখি হতে হয়েছিল। যার কুৎসিত মুখ এখনও আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। বৃহস্পতিবারও আদিত্যনাথ একইভাবে হিন্দু নির্যাতন নিয়ে বাংলাদেশের ইসলামি কট্টরপন্থীদের কাঠগড়ায় দাঁড় করান।

যোগী বলেন, ৫০০ বছর আগে যেভাবে অযোধ্যা মন্দির ভাঙা হয়েছিল, সম্ভলে যে হিংসাত্মক আচরণ চলেছে, বর্তমানে বাংলাদেশে সেই একই ঘটনা ঘটে চলেছে। তিনটি ঘটনারই পিছনে একটাই জিন কাজ করে চলেছে। অযোধ্যার রামকথা উদ্যানে রামায়ণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগী আরও বলেছিলেন, মনে রাখবেন বাবরের সৈন্যসামন্তরাই ৫০০ বছর আগে রামমন্দির ভেঙেছিল। একই ঘটনা ঘটেছে সম্ভলে। আর এখন ঘটে চলেছে বাংলাদেশে।

যে লোকগুলো এদেশের ঐক্য-সংহতিতে বিভাজন ছড়িয়েছে, তাদের উত্তরসূরিরা এখনও আছে। তারাই জাতের নামে সমাজে অশান্তি চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী দেশে আমাদের শত্রুরা কী করে চলেছে দেখুন! অযোধ্যা, সম্ভল ও বাংলাদেশে অশান্তি সৃষ্টিকারীদের জিন একই। কোনও ভ্রমে থাকবেন না। তাদের শক্তি এখানেও একই ঘটনা ঘটাতে পারে। আমাদের কেটে রক্তাক্ত করার জন্য ওরা পুরোপুরি তৈরি হয়ে আছে, বলেন যোগী আদিত্যনাথ।


```