Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্তে ভারতের সাহায্য চায় আমেরিকা

বরাত পাওয়ার জন্য ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ প্রদানের অভিযোগ রয়েছে।

আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্তে ভারতের সাহায্য চায় আমেরিকা

শিল্পপতি গৌতম আদানি

শেষ আপডেট: 19 February 2025 10:51

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ধনকুবের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে তদন্তে ভারতের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মার্কিন শেয়ার-অর্থ নিয়ন্ত্রক সংস্থা। উল্লেখ্য, এর আগেই মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ভারতে একটি সৌরবিদ্যুৎ কোম্পানির চুক্তি আদায় করতে তাঁর সংস্থার বিরুদ্ধে প্রায় ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দানের অভিযোগ উঠেছিল। সেই তদন্তে নয়াদিল্লির কাছে সাহায্যের আর্জি জানিয়েছে মার্কিন তদন্তকারী সংস্থাটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (SEC) আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয় সাগর আদানির বিষয়ে তদন্তকাজ চালানোর জন্য ভারত সরকারের কাছে সহযোগিতা চেয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধেই সরকারি আধিকারিকদের কাছ থেকে বরাত পাওয়ার জন্য ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ প্রদানের অভিযোগ রয়েছে। যাতে সংস্থার বিশ্বাসভঙ্গ হয়েছে বলে মার্কিন বিধিতে রয়েছে।

মার্কিন এসইসি নিউইয়র্কের আদালতে জানিয়েছে, তারা গৌতম ও সাগরকে অভিযোগ সংক্রান্ত কাগজপত্র পাঠাচ্ছে এবং ভারতের আইন ও বিচার মন্ত্রকের কাছে সহযোগিতা চেয়েছে যাতে তারা শিল্পপতিকে নোটিস পাঠাতে তাদের সাহায্য করে। প্রসঙ্গত কয়েকদিন আগেই ৬ জন মার্কিন কংগ্রেস সদস্য নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। যাতে বলা হয়েছিল, প্রাক্তন মার্কিন বিচার মন্ত্রক একটি সন্দেহজনক সিদ্ধান্ত নিয়েছিল। যেখানে আদানি গ্রুপের বিরুদ্ধে একটি ঘুষদানের অভিযোগ ছিল। যার ফলে আমেরিকার ঘনিষ্ঠ সহযোগী দেশ ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আর তারপরেই গত নভেম্বরে ওঠা ঘুষের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসে নয়া ট্রাম্প সরকার।


```