Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারত যেন প্রত্যাঘাত না করে! আমেরিকার কাছে কাতর আর্জি পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা (Air Space) বন্ধ করার বিজ্ঞপ্তিও জারি করেছে ভারত।

ভারত যেন প্রত্যাঘাত না করে! আমেরিকার কাছে কাতর আর্জি পাক প্রধানমন্ত্রীর

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 May 2025 07:48

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam Attack) পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে আগেই পাকিস্তানের (Pakistan) নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা (Air Space) বন্ধ করার বিজ্ঞপ্তিও জারি করেছে ভারত।

আর তারপরই ঘুম উড়েছে পাকিস্তানের! 'ভারত যেন প্রত্যাঘাত না করে', আর্জি নিয়ে আমেরিকার দ্বারস্থ পাকিস্তান! সংবাদ সংস্থা সূত্রের খবর, বুধবার মার্কিন স্টেট সেক্রেটারি মার্ক রুবিওর কাছে এই আর্জি রেখেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

জানা যাচ্ছে, পহেলগামে পর্যটকদের মৃত্যুর ঘটনায় পাকিস্তান কেন নিন্দা প্রকাশ করল না সেই প্রশ্নও তোলেন মার্কিন স্টেট সেক্রেটারি। যদিও পরিস্থিতির জন্য ভারতকেই দায়ী করে পাক প্রেসিডেন্ট মার্ক রুবিওর কাছে অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছে। 

এমনকী কাশ্মীরের জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ সম্পূর্ণ অস্বীকার করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন শেহবাজ শরিফ।

সূত্রের খবর, এরপরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন মার্কিন স্টেট  সেক্রেটারি মার্ক রুবিও। কাশ্মীরের জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। 


```