Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India Pakistan War : পাক সেনাপ্রধান জেনারেল মুনিরকে প্রথমবার ফোন রুবিওর, কী চাইছে আমেরিকা

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে এদিন ফোন করেন আমেরিকার বিদেশ সচিব ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। 

India Pakistan War : পাক সেনাপ্রধান জেনারেল মুনিরকে প্রথমবার ফোন রুবিওর, কী চাইছে আমেরিকা

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 10 May 2025 11:41

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশ ঘণ্টার মধ্যে ভোল পাল্টে ফেলল ওয়াশিংটন! কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক (India Pakistan War) যে রকম তপ্ত হয়ে উঠেছে তা নিয়ে তাঁদের কোনও মাথাব্যাথা নেই বলে শুক্রবার জানিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।  শনিবার সকালে তার থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল আমেরিকা। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে (Pakistan Army Chief General Asim Munir) এদিন ফোন করেন আমেরিকার বিদেশ সচিব ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও (Marco Rubio)। 

পাকিস্তানের এই সেনাপ্রধান কট্টরপন্থী ও মৌলবাদী বলে অনেকের মত। তাঁর উচ্চাকাঙ্খার সীমা নেই। সেই কারণে ঘরোয়া রাজনীতিতেও আসিম মুনিরকে নিয়ে বিস্তর সমালোচনা রয়েছে। এহেন পাক সামরিক প্রধানকে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার ফোন করাটা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঘটনা হল, পহেলগাম পরবর্তী সময়ে ভারত-পাক উত্তেজনার পরিবেশে রুবিও এই প্রথম পাক সেনাপ্রধানকে ফোন করলেন। এর আগে রুবিও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন।

কী কথা হল রুবিও ও মুনিরের মধ্যে?

আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, “আজ সকালে মার্কো রুবিও পাকিস্তান সেনাপ্রধান মুনিরের সঙ্গে কথা বলেন। তিনি দু’পক্ষকেই শান্তিপূর্ণ পথ খুঁজে বের করার অনুরোধ জানিয়েছেন। তা ছাড়া ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে আলোচনায় সাহায্যের প্রস্তাব দিয়েছেন রুবিও।”

রুবিও এই কূটনৈতিক দৌত্য এমন এক সময়ে শুরু করেছেন, যখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে ‘বুনিয়ান উন মারসুস’ (Bunyan un Marsoos) নামে সামরিক অভিযানের ঘোষণা করেছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টা নাগাদ পাঞ্জাবের অমৃতসরের খাসা ক্যান্ট এলাকায় একাধিক সশস্ত্র ড্রোন দেখা যায়। ভারতীয় বায়ুসেনার প্রতিরক্ষা ইউনিট সেগুলি সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয়।

এর আগেও গত তিন রাত ধরে পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলেছে। ভারতও পাল্টা প্রতিরোধে পিছপা হয়নি।

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহালগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই মার্কো রুবিও ভারত-পাকিস্তান পরিস্থিতির ওপর নজর রাখছেন। তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনে “কঠোর ও কার্যকর পদক্ষেপ” নেওয়ার কথা আগেও বলেছেন। অন্যদিকে, ভারতকে তিনি আশ্বস্ত করেছেন যে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা সবসময় পাশে থাকবে।

উল্লেখযোগ্য হল বৃহস্পতিবার রাতে এস. জয়শঙ্কর মার্কো রুবিওকে জানিয়ে দেন যে, সীমান্ত পেরিয়ে আসা যে কোনও হামলার জবাব ভারত দৃঢ়ভাবে দেবে। তার পরই পাক সেনাপ্রধানকে রুবিওর ফোন তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


```