Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশে এই প্রথম ইলেকট্রিক ডবল ডেকার বাস চলবে, উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পতাকা উন্মোচন করেন। তারপর ট্রায়াল রানের সময় স্কুলের শিশুদের বাসে যাতায়াতের ব্যবস্থা করা হয়।

উত্তরপ্রদেশে এই প্রথম ইলেকট্রিক ডবল ডেকার বাস চলবে, উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ

ডবল ডেকার বাসের উদ্বোধন যোগীর

শেষ আপডেট: 9 November 2024 17:58

দ্য ওয়াল ব্যুরো: লখনউতে এই প্রথম ইলেকট্রিক ডবল ডেকার বাস চলবে। জানা যাচ্ছে এই সিটি বাস কামতা থেকে বিমানবন্দর পর্যন্ত যাবে। প্রায় ৩০ কিলোমিটার রুটের এই বাসের সর্বনিম্ন ভাড়া ১২ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৪৫ টাকা। প্রায় ৫০০ মানুষ সারাদিনে এই বাসে যাতায়াত করবে বলে আশা করা হচ্ছে।

এই ডবল ডেকার বাসটি ​​নভেম্বর থেকে লখনউ-এর প্রধান মোড়গুলোতে থামবে। সেই তালিকায় রয়েছে কামতা, হুসদিয়া, একানা স্টেডিয়াম, সুডা অফিস, অহিমাউ, অবধ শিল্পগ্রাম, উত্তরেটিয়া, রমাবাই ময়দান, পরিবহন নগর, বিমানবন্দর মোড়। কাল অর্থাৎ ১০ নভেম্বর থেকে শহরের এই ডবল ডেকার বাস চলাচল করতে দেখা যাবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পতাকা উন্মোচন করেন। তারপর ট্রায়াল রানের সময় স্কুলের শিশুদের বাসে যাতায়াতের ব্যবস্থা করা হয়। এই বাসটি লখনউ দর্শন করিয়ে গোমতী নগরের আম্বেদকর পার্ক, জনেশ্বর মিশ্র পার্ক হয়ে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানেই ফিরে আসবে। কামতা থেকে বাসটি শহিদ পথ হয়ে বিমানবন্দরের দিকে যাবে।

সিটি ট্রান্সপোর্টের এমডি আরকে ত্রিপাঠি জানান, বাসটি চলবে প্রায় ৩০ কিলোমিটার। সব প্রস্তুতি হয়েগেছে ইতিমধ্যেই। বাসটিতে ৬৫টি আসন রয়েছে। ইলেকট্রিক বাসের কারণে দূষণও হবে না বলে জানিয়েছেন তিনি।


```