Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

UPI Payment: অনলাইন লেনদেনকে আরও জনপ্রিয় করতে বড় উদ্যোগ, আসছে নয়া নিয়ম

এতদিন ইউপিআইয়ের মাধ্যমে অনলাইনে অর্থ লেনদেনের জন্য ব্যয় করতে হত ৩০ সেকেন্ড।

UPI Payment: অনলাইন লেনদেনকে আরও জনপ্রিয় করতে বড় উদ্যোগ, আসছে নয়া নিয়ম

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 May 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: এতদিন ইউপিআইয়ের (UPI Payment) মাধ্যমে অনলাইনে (online transactions) অর্থ লেনদেনের জন্য ব্যয় করতে হত ৩০ সেকেন্ড। এবার সেই সময়সীমা কমিয়ে ১৫ সেকেন্ড করা হচ্ছে।

অনলাইন লেনদেনকে আরও জনপ্রিয় করতে ব্যাঙ্কগুলিকে এই নির্দেশ পাঠিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এনপিসিআই সূত্রের খবর, ১৬ জুন ২০২৫ থেকে নয়া নিয়ম (Rule Change) কার্যকরী হবে। ওই দিন থেকেই ব্যাঙ্কগুলিকে মানতে হবে এই নয়া নিয়ম।

গত মার্চ এবং এপ্রিল মাসে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করতে গিয়ে গ্রাহকেরা বিস্তর সমস্যার সন্মুখীন হয়েছিলেন। ওই ঘটনার তদন্তে নেমে এনপিসিআই বেশ কিছু সিস্টেমের পরিবর্তন এনেছে। সেই সূত্রেই এবার ইউপিআই পরিষেবা আরও দ্রুত হতে চলেছে।

বর্তমানে ইউপিআই এর মাধ্যমে মাসে প্রায় ২৫ লক্ষ কোটি টাকার ডিজিটাল লেনদেন হয়। জুন থেকে নয়া নিয়ম চালু হলে সামগ্রিকভাবে অনলাইন লেনদেনের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার কর্তারা।

নয়া নিয়ম কার্যকরী হলে ৩০ সেকেন্ডের পরিবর্তে ১৫ সেকেন্ডের মধ্যেই রিকোয়েস্ট পে এবং রেসপন্স পে পরিষেবা পাওয়া যাবে। একইভাবে মাত্র ১০ সেকেন্ডে চেক ট্রানজেকশন স্ট্যাটাস, ট্রানজেকশন রিভার্সাল এবং ভ্যালিডেট অ্যাড্রেস জানা যাবে।


```