Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কিউআর কোড স্ক্যান করলেই এটিএম থেকে মিলবে টাকা, নতুন বছরে রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম

এবার শীঘ্রই দেশ জুড়ে খুলতে চলেছে ইউপিআই এটিএম। দেখতে সাধারণ এটিএমের মতো হলেও বিশেষ এই ধরনের এটিএমে লাগবে না কোনও ক্রেডিট কিংবা ডেবিট কার্ড।

কিউআর কোড স্ক্যান করলেই এটিএম থেকে মিলবে টাকা, নতুন বছরে রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম

শেষ আপডেট: 2 January 2024 10:39

দ্য ওয়াল ব্যুরো: গত সেপ্টেম্বর মাসেই পরীক্ষামূলকভাবে কাজ শুরু হয়েছিল। এবার শীঘ্রই দেশ জুড়ে খুলতে চলেছে ইউপিআই এটিএম। দেখতে সাধারণ এটিএমের মতো হলেও বিশেষ এই ধরনের এটিএমে লাগবে না কোনও ক্রেডিট কিংবা ডেবিট কার্ড। শুধুমাত্র স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যান করলেই যে কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা যাবে। জাপানি সংস্থা হিতাচির সঙ্গে হাত মিলিয়েই নেওয়া হয়েছে এই উদ্যোগ।

বর্তমানে সারা ভারতে অনলাইন পদ্ধতিতে টাকা লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পদ্ধতি সবচেয়ে প্রচলিত মাধ্যম। আট থেকে আশি সকলেই এখন ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ‘ইউপিআই’ পদ্ধতিতে হাত পাকিয়ে ফেলেছেন। যার জন্য শুধু দিতে হয় কিউআর কোড স্ক্যান কিংবা ইউপিআই আইডি বা ফোন নম্বর। তাহলেই মুহূর্তে টাকা লেনদেন থেকে কেনাকাটা কিংবা মোবাইল রিচার্জ থেকে বিদ্যুৎ বিল সব কাজ দ্রুত করা সম্ভব। 

নতুন বছরের প্রথম দিন থেকে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। একইসঙ্গে ইউপিআই এটিএম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক কীভাবে এই সিস্টেমে টাকা তোলা হবে? আরবিআই সূত্রের খবর, সাদা রঙের এই এটিএমগুলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। স্ক্রিনে প্রথমে টাকার অঙ্ক লিখতে হবে। তারপরই তাতে ভেসে উঠবে কিউআর কোড। যা গ্রাহকের ফোনের ইউপিআই অ্যাপের সাহায্যে স্ক্যান করে ‘পিন’ দিলেই টাকা পাওয়া যাবে। 

শুধু ইউপিআই এটিএম নয়, নিরাপত্তা বাড়িয়ে তুলতে ইউপিআই পেমেন্ট-এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে আরবিআই। এদিন সেই বদলের কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া। সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী, গ্রাহকদের গত এক বছর বা তার বেশি সময় ধরে যে সকল ইউপিআই আইডি নিষ্ক্রিয় রয়েছে সেগুলি ব্লক করে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যবহারকারীরা ওই পুরনো আইডি দিয়ে নতুন বছরে আর কোনও লেনদেন করতে পারবেন না।  

অন্যদিকে, ইউপিআই-এর মাধ্যমে দৈনিক টাকা লেনদেনের ঊর্ধ্বসীমাও বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। যদিও স্বাস্থ্য এবং পড়াশোনা সংক্রান্ত প্রতিষ্ঠানে প্রতি দিন ইউপিআই লেনদেনের সর্বোচ্চ পরিমাণ ইতিমধ্যে ৫ লক্ষ টাকা করেছে আরবিআই। পাশাপাশি সোমবার ১ জানুয়ারি থেকে অনলাইন ওয়ালেটে দু’হাজার টাকা বা বেশি অঙ্কের লেনদেনে ১.১ শতাংশ কর ধার্য শুরু হয়েছো। 


```