Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোষ্যর দেহ আঁকড়ে বসে ছিলেন তরুণী, অবসাদে শেষ করলেন নিজেকেও! উত্তরপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

নিঃসঙ্গতা কাটাতে এক পোষ্য বিড়ালকে দত্তক নেন। কোনওকিছুই যখন তাঁর কাছে নেই, তখন তাঁর একমাত্র সঙ্গী হয়ে ওঠেন ওই পোষ্যটি।

পোষ্যর দেহ আঁকড়ে বসে ছিলেন তরুণী, অবসাদে শেষ করলেন নিজেকেও! উত্তরপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 2 March 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: প্রিয় পোষ্য বিড়ালের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি ৩২ বছর বয়সী পূজা। টানা দু'দিন বিড়ালের মৃতদেহ আগলে রেখে তার ফিরে আসার অপেক্ষা করেছিলেন। কিন্তু যখন সম্বিত ফেরে, বুঝতে পারেন পোষ্য আর ফিরবে না, তখনই চরম সিদ্ধান্ত নেন। শেষ করে দেন নিজের জীবন। ঘটনা উত্তরপ্রদেশের আমরোহার।

প্রায় আট বছর আগে দিল্লির এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল পূজার। তবে মাত্র দু’বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় ও তিনি মায়ের সঙ্গে বাবার বাড়িতে ফিরে আসেন। নিঃসঙ্গতা কাটাতে এক পোষ্য বিড়ালকে দত্তক নেন। কোনওকিছুই যখন তাঁর কাছে নেই, তখন তাঁর একমাত্র সঙ্গী হয়ে ওঠেন ওই পোষ্যটি।

বৃহস্পতিবার সেই বিড়ালের মৃত্যু হলে পূজা মানসিকভাবে ভেঙে পড়েন। পূজার মা গজরা দেবী বিড়ালটিকে কবরস্থ করার পরামর্শ দেন কিন্তু তিনি রাজি হননি। তাঁর বিশ্বাস ছিল, বিড়ালটি ফিরে আসবে। মৃত বিড়ালের দেহ আঁকড়ে ধরে বসেছিলেন বাড়িতেই। 

শনিবার দুপুরে পূজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাত প্রায় আটটার সময় মা গজরা দেবী মেয়ের খোঁজ নিতে গিয়ে দেখেন, পূজা সিলিং ফ্যানে ঝুলছেন, আর তার পাশে পড়ে আছে মৃত বিড়ালের দেহটি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ও পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ফরেনসিক দলও প্রমাণ সংগ্রহ করেছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।


```