Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রশ্নপত্র বাক্সের সিল না ভেঙে খোলায় সিদ্ধহস্ত সরকারি ডাক্তার শুভম মণ্ডল: চার্জশিটে এসটিএফ

২৭ বছরের শুভম বিহারের কাটিহারের একটি সরকার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার।

প্রশ্নপত্র বাক্সের সিল না ভেঙে খোলায় সিদ্ধহস্ত সরকারি ডাক্তার শুভম মণ্ডল: চার্জশিটে এসটিএফ

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 22 June 2024 13:10

দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি ২০২৪ (NEET-UG 2024) পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশের পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রশ্নফাঁস কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল তদন্তকারী স্পেশাল টাস্কফোর্স (STF)। ৯০০ পাতার চার্জশিটে ১৮ জন অভিযুক্তের নাম রয়েছে। যাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুভম মণ্ডল নামে এক সরকারি ডাক্তার রয়েছেন। যিনি প্রশ্নপত্র বাক্সের সিল না ভেঙে তা খুলে ফেলায় সিদ্ধহস্ত।

চার্জশিটে অন্য যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন, মূল পান্ডা রবি অত্রি এবং তাঁর সহযোগী রাজীবনয়ন মিশ্র, টিসিএস এক্সপ্রেস কর্মী শিবম গিরি, রোহিত পান্ডে, অভিষেক শুক্লা এবং দিল্লি পুলিশের কনস্টেবল বিক্রম পাহাল সহ অন্যরা।

২৭ বছরের শুভম বিহারের কাটিহারের একটি সরকার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার। প্রশ্নফাঁসের মূল চাবিকাঠি তাঁর হাতেই ছিল বলে এসটিএফের অভিযোগ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁকে গত ১৭ মার্চ গ্রেফতার করা হয়। পাটনার বাসিন্দা শুভম নালন্দা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছিলেন।

শুভমের বন্ধু বিট্টু ২০২১ সালে পাটনা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। উল্লেখ্য, ২০১৭ সালের নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগেও শুভমকে গ্রেফতার করেছিল পুলিশ। রবির সঙ্গে শুভমের পরিচয় হয় রাজীবনয়নের মাধ্যমে। প্রশ্নপত্রের বাক্সের সিল না ভেঙে তা খুলতে পারদর্শী ছিলেন শুভম। আমেদাবাদের একটি বাগানবাড়িতে প্রশ্নপত্রের বাক্স রাখা ছিল।

এসটিএফের চার্জশিটে বলা হয়েছে, শুভমকে পাটনা-আমেদাবাদ বিমানের টিকিট এবং ২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ৫ ফেব্রুয়ারি শুভম সেখানে গিয়ে কোড ২ প্রশ্নপত্রের ছবি তোলেন। ৮ ফেব্রুয়ারি একইভাবে কোড ১ প্রশ্নপত্রের ছবি নেন। তারপর যে কে সেইভাবে বাক্স রেখে চলে আসেন। সেই প্রশ্ন চক্রের অন্য শাগরেদদের কাছে চলে যায়। যেমন হরিয়ানার মানেসর, উত্তরপ্রদেশের বাগপত, দিল্লি এবং মধ্যপ্রদেশের রেওয়ায়।

এসটিএফের অভিযোগ, পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের উত্তরসহ তা দেখতে দেওয়া হয়। মানেসরের একটি রিসর্টে কয়েক শো চাকরিপ্রার্থী সেখানে গিয়েছিলেন। উত্তরপ্রদেশ পুলিশে ৬০ হাজার ২৪৪ জন পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয়। তাতে মোট ৪৩ লক্ষ আবেদন করেছিলেন। প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর গত ২৫ মার্চ সরকার গোটা পরীক্ষা প্রক্রিয়া বাতিল করে এবং এসটিএফের হাতে তদন্ত তুলে দেয়। তদন্তে নেমে এই চক্রে জড়িত থাকার অভিযোগে বিহার, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে মোট ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই তদন্তের অতিরিক্ত চার্জশিট শীঘ্রই জমা দেবে এসটিএফ।


```