Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিস্ফোরণের জেরে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা? চালকের দাবি নাকচ যোগী রাজ্যের পুলিশের

বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস।

বিস্ফোরণের জেরে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা? চালকের দাবি নাকচ যোগী রাজ্যের পুলিশের

লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস

শেষ আপডেট: 19 July 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে বিকট শব্দ শুনতে পেয়েছিলেন বলে দাবি করেছেন ডিব্রুগড় এক্সপ্রেসের লোকো পাইলট। তবে কি কোনও বিস্ফোরণের জেরে ওই দুর্ঘটনা ঘটেছিল? যদিও সেই দাবি মানতে নারাজ উত্তর প্রদেশের পুলিশ। রেল সূত্রের খবর, সে রাজ্যের পুলিশের তরফে জানানো হয়েছে যে এমন কোনও বিস্ফোরণ হয়নি।

বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস। রেল সূত্রে খবর, ৮টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে কীভাবে এই ট্রেন দুর্ঘটনা ঘটল তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে।

গোন্ডা জেলায় মোতিগঞ্জ-ঝিলাহি রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের চালকের দাবি, দুর্ঘটনার ঠিক আগে জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছিলেন তিনি। ফলে ইমার্জেন্সি ব্রেক মারতে বাধ্য হন। তার অভিঘাতেই বেলাইন হয়ে যায় কামরগুলি।

ট্রেনের এক যাত্রীও দাবি করেছেন, দুর্ঘটনার ঠিক আগে একটি বিস্ফোরণের মতো শব্দ শুনতে পেয়েছিলেন। আর তারপরই জোর ঝাঁকুনি। তাহলে কি এই দুর্ঘটনার পেছনে নাশকতার সম্ভাবনা থাকতে পারে? স্বাভাবিকভাবে এমন প্রশ্নও উঠেছে। বিষয়টিও খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ অবশ্য লোকো পাইলটদের দাবি মানতে চায়নি। তাঁদের স্পষ্ট কথা, ট্রেন দুর্ঘটনার আগে কোনও বিস্ফোরণই হয়নি।

এ্রপ্রসঙ্গে উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার জানিয়েছেন, 'ডিব্রুগড় এক্সপ্রস লাইনচ্যুত হওয়ার জন্য কোনও বিস্ফোরণ দায়ী নয়।' উত্তরপ্রদেশের রিলিফ কমিশনার জি এস নবীনের বক্তব্য, বৃহস্পতিবার রাত আটটার মধ্যেই উদ্ধারকাজ শেষ করা সম্ভব হয়েছে। বেলাইন কামরায় আর কোনও যাত্রী আটকে নেই। উদ্ধার হওয়া যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে।

গত ১৭ জুন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটা মালগাড়ি। প্রাণ হারান বহু মানুষ। এক মাসের মধ্যে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। এদিকে একের পর এক রেল দুর্ঘটনার পরও যাত্রীসুরক্ষা নিয়ে রেল উদাসীন কেন, প্রশ্ন তুলছেন বিরোধীরা। কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বিরোধী দলের একাধিক নেতা।

 


```