Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুম্ভে মহিলাদের স্নানের আপত্তিকর ভিডিও বিক্রি হচ্ছে ইন্টারনেটে, অভিযোগ পেয়ে নড়ে বসল পুলিশ

গত ১৭ ফেব্রুয়ারি মহিলা তীর্থযাত্রীদের আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে জমা পড়ে।

কুম্ভে মহিলাদের স্নানের আপত্তিকর ভিডিও বিক্রি হচ্ছে ইন্টারনেটে, অভিযোগ পেয়ে নড়ে বসল পুলিশ

ফাইল ছবি

শেষ আপডেট: 20 February 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহাকুম্ভে গিয়ে মহিলাদের পুণ্যস্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় চড়া দামে বিক্রি করার অভিযোগ উঠেছে। এবার ঘটনার তদন্তে নেমে আপত্তিকর পোস্ট ও তা বিক্রির অভিযোগে দু’টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ।

উত্তরপ্রদেশের পুলিশ প্রধান প্রশান্ত কুমারের নির্দেশে ধর্মীয় সমাবেশ সম্পর্কিত বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এমন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। 

যোগী পুলিশের সোশ্যাল মনিটরিং টিম ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে, একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কুম্ভমেলায় মহিলাদের পুণ্যস্নান ও পোশাক পরিবর্তনের কিছু গোপন ভিডিও আপলোড করা হয়েছে। যা পুণ্যার্থীদের মর্যাদা ও গোপনীয়তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ পুলিশের। যদিও বিতর্কিত বিষয়টি সামনে আসতেই কোতোয়ালি কুম্ভমেলা থানায় মামলা দায়ের হয়েছে এবং শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে খবর, গত ১৭ ফেব্রুয়ারি মহিলা তীর্থযাত্রীদের আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে জমা পড়ে। এরপরই অভিযুক্তদের পাকড়াও করতে ইনস্টাগ্রাম পরিচালনাকারী সংস্থা মেটার থেকে সমস্তরকম তথ্য চেয়ে পাথিয়েছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তথ্য হাতে এলেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

এরপরই বুধবার অর্থাৎ গত ১৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামের পর এবার টেলিগ্রাম চ্যানেলেও একই ধরণের ভিডিও বিক্রির ছবি পাওয়া গিয়েছে। সাম্প্রতিক একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়ঙ্কর সত্য। মহাকুম্ভের পবিত্র মুহূর্ত লুকিয়ে ক্যামেরাবন্দি করা হচ্ছে এবং তা দেদার বিক্রি করা হচ্ছে টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে। মহিলারা গঙ্গায় স্নান করার সময়ে তাঁদের অজান্তেই কেউ কেউ গোপনে এই দৃশ্য ক্যামেরাবন্দি করছে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে।
মূলত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে এসব ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে ক্যাপশনে লেখা থাকে— 'মহাকুম্ভ গঙ্গাস্নান প্রয়াগরাজ'। অনেক পোস্টে #mahakumbh2025, #gangasnan, #prayagrajkumbh-এর মতো জনপ্রিয় হ্যাশট্যাগও ব্যবহার করা হচ্ছে, যাতে সেগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।

তবে অন্ধকার আরও গভীরে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টগুলো শুধুমাত্র কৌতূহল জাগানোর জন্য, আসল উদ্দেশ্য, এই পোস্ট দেখে উৎসাহী হওয়া লোকজনকে টেলিগ্রামে নিয়ে যাওয়া। সেখানে আরও ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিওর 'পুরো সংস্করণ' দেখার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থও দিতে বলা হচ্ছে।


```