Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনের পার্টিতে ডেকে নগ্ন করে মার, গায়ে প্রস্রাব করে হেনস্থা! আত্মঘাতী নাবালক

গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভিডিওটি মুছে দেওয়ার অনুরোধ করলে ওই কিশোরকে বাধ্য করা হয় থুতু চাটতেও।

জন্মদিনের পার্টিতে ডেকে নগ্ন করে মার, গায়ে প্রস্রাব করে হেনস্থা! আত্মঘাতী নাবালক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 December 2024 15:50

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের অনুষ্ঠানে নাবালককে নিগ্রহ। চূড়ান্ত অপমান মেনে নিতে না পেরে নিজেকে শেষ করে ফেলল ১৭ বছরের নাবালক।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তির। পরিবারের অভিযোগ, গ্রামের বাড়িতে ২০ ডিসেম্বর এক জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালক। সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, নগ্ন করে তার গায়ে প্রস্রাব করে দেওয়া হয়। গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভিডিওটি মুছে দেওয়ার অনুরোধ করলে ওই কিশোরকে বাধ্য করা হয় থুতু চাটতেও।

গোটা ঘটনার কথা ওই নাবালক বাড়িতে এসে জানায়। তারপর ঘরে ঢুকে এক ফাঁকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তারপর স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি পরিবারের। এরপর ছেলের দেহ নিয়ে পুলিশ সুপারের অফিসে যান পরিবারের অন্য সদস্যরা। সেখানেও অনেক জোরাজুরির পর শেষ পর্যন্ত অভিযোগ নেওয়া হয়। 

মৃত নাবালকের মায়ের অভিযোগ, কেন তাঁর ছেলের উপরে এমন নৃশংস অত্যাচার করা হল, তা ভেবেই পাচ্ছেন না তিনি। তবে পুলিশে অভিযোগ জানাতে গেলেও প্রথমে তা নিতে অস্বীকার করা এবং পরে সুপারের অফিসে দীর্ঘ টালবাহানার পর অভিযোগ নেওয়ার বিষয়টাকে সন্দেহের চোখেই দেখছেন তিনি।

বলছেন, নিশ্চয়ই এমন কিছু কারণ আছে যার জন্য অভিযুক্তদের বাঁচাতে চাইছে পুলিশ। এ প্রসঙ্গে স্থানীয় সহকারী পুলিশ সুপার প্রদীপকুমার ত্রিপাঠী বলেন, 'অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি দেওয়া হবে।'

 


```