Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরির প্রতিশ্রুতি দিয়ে গাড়িতে তুলে গণধর্ষণ, বান্ধবীকে রাস্তায় ফেলে খুন! ফিল্মি কায়দায় ৩ জনকে ধরল পুলিশ

ঘটনাটি বুলন্দশহরের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত তিন যুবক, গ্রেটার নয়ডার বাসিন্দা সন্দীপ ও অমিত এবং গাজিয়াবাদের গৌরব দুই তরুণীকে চাকরির লোভ দেখিয়ে গ্রেটার নয়ডা থেকেই গাড়িতে তোলে।

চাকরির প্রতিশ্রুতি দিয়ে গাড়িতে তুলে গণধর্ষণ, বান্ধবীকে রাস্তায় ফেলে খুন! ফিল্মি কায়দায় ৩ জনকে ধরল পুলিশ

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 11 May 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে এক নাবালিকাকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ। তাঁর সঙ্গিনীকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় রাস্তায়। ঘটনায় মৃত্যু হয় ওই তরুণীর। এদিকে নির্যাতিতা কোনও মতে পালিয়ে পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ফিল্মি কায়দায় তিন যুবককে গ্রেফতার করে।

ঘটনাটি বুলন্দশহরের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত তিন যুবক, গ্রেটার নয়ডার বাসিন্দা সন্দীপ ও অমিত এবং গাজিয়াবাদের গৌরব দুই তরুণীকে চাকরির লোভ দেখিয়ে গ্রেটার নয়ডা থেকেই গাড়িতে তোলে। বলা হয়েছিল তাঁদের লখনউ নিয়ে যাওয়া হবে। গাড়িতে ওঠার পর অভিযুক্তরা মদ কেনে ও গাড়িতেই মদ্যপান শুরু করে।

ওই সময় গাড়ির মধ্যে দুই তরুণী ও তিন যুবকের মধ্যে বচসা শুরু হয়। এক তরুণীকে মেরঠ জেলায় গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অন্যদিকে, গাড়িতে থাকা নাবালিকাকে তিন যুবক মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। তবে খুরজার কাছে, বুলন্দশহর জেলার মধ্যে পড়ে এমন একটি জায়গায়, নির্যাতিতা কোনওভাবে গাড়ি থেকে পালিয়ে যান এবং সরাসরি পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন।

তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন যুবকের কিয়া সেল্টোস গাড়িটি আলিগড়-বুলন্দশহর হাইওয়েতে আটক করে। তবে পুলিশকে দেখে পালাতে যায় ওই তিনজন। এনকাউন্টারকরে একেবারে ফিল্মি কায়দায় তিনজনকে আটক করা হয়। গুলি লাগে গৌরব ও সন্দীপের পায়ে।

গাড়ি থেকে দু'টি অবৈধ পিস্তল, গুলি ও খালি কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বুলন্দশহরের পুলিশ সুপার দীনেশ কুমার সিংহ। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


```