Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিশ্বকাপ ফাইনালের মাঝে টিভি বন্ধ করে দিয়েছিল, ছেলেকে গলা টিপে মেরেই ফেলল বাবা

দীপক চেয়েছিলেন, রাতের খাবার তৈরি করে তবেই খেলা দেখতে বসুক বাবা। কিন্তু গণেশ ততক্ষণে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে মজে গেছেন।

বিশ্বকাপ ফাইনালের মাঝে টিভি বন্ধ করে দিয়েছিল, ছেলেকে গলা টিপে মেরেই ফেলল বাবা

শেষ আপডেট: 21 November 2023 18:51

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট এবং ফুটবল, এই দুই খেলা যেন উন্মাদনার আর এক নাম। তা না হলে এমন কি কেউ করতে পারে? বিশ্বকাপ ফাইনাল খেলার দিন মাঝপথে টিভি বন্ধ করে দিয়েছিল ছেলে। সেই রাগে শ্বাস রোধ করে তাকে খুন করল বাবা! 

হতবাক করা ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর প্রদেশের কানপুরে। জানা গেছে, ঘটনার দিন অভিযুক্ত গণেশ প্রসাদের ছেলে দীপক চেয়েছিলেন, রাতের খাবার তৈরি করে তবেই খেলা দেখতে বসুক বাবা। কিন্তু গণেশ ততক্ষণে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে মজে গেছেন। 

সেই নিয়েই দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঝামেলার মাঝে রাগে টিভিটাই বন্ধ করে দেন দীপক। এরপরেই রাগে অগ্নিশর্মা হয়ে বিদ্যুতের একটি কেবল তার দিয়ে শ্বাসরোধ করে ছেলেকে খুন করে গণেশ। 

খুনের পরেই বাড়ি ছেড়ে পালিয়েছিল সে। তবে পুলিশ তাকে ধরে ফেলে। প্রতিবেশীরা জানিয়েছেন, দীপকের মদ্যপানের অভ্যেস ছিল। সেই নিয়ে সঙ্গে তার বাবার ঝামেলা লেগেই থাকত। তবে রাগের চোটে যে ছেলেকে খুনই করে ফেলবে গণেশ, তা ভাবতে পারেননি কেউই। 

পুলিশ দীপকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গণেশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।


```