Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কুম্ভমেলা থেকে উত্তরপ্রদেশ সরকারের লাভ হতে পারে ২ লক্ষ কোটি টাকা! দেশের জিডিপিতেও প্রভাব

এ বছর কুম্ভমেলায় আনুমানিক ৪৫ কোটি মানুষের সমাগম হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

কুম্ভমেলা থেকে উত্তরপ্রদেশ সরকারের লাভ হতে পারে ২ লক্ষ কোটি টাকা! দেশের জিডিপিতেও প্রভাব

ফাইল ছবি

শেষ আপডেট: 13 January 2025 13:16

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা (Maha kumbh Mela 2025)-র শাহী স্নান শুরু হয়েছে সোমবার। আর প্রথমেই অন্তত ৫০ লক্ষ মানুষ গঙ্গা-যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন। কুম্ভমেলার এই ভিড়কে বিশ্বের সর্বাধিক জমায়েত বলেন অনেকে। আর এই জমায়েত থেকে চলতি বছর উত্তরপ্রদেশ সরকার কত টাকা লাভ করতে পারে সেই অঙ্ক শুনে অনেকের মাথা ঘুরে যাচ্ছে।

এ বছর কুম্ভমেলায় আনুমানিক ৪৫ কোটি মানুষের সমাগম হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সেই প্রেক্ষিতেই হিসেব করে দেখা গেছে, এই কুম্ভমেলা থেকে উত্তরপ্রদেশ প্রশাসনের লাভ হতে পারে অন্তত ২ লক্ষ কোটি টাকা! এই সংখ্যাটা ৪ লক্ষ কোটিও হতে পারে বলে অনুমান করা হয়েছে।

৪ হাজার হেক্টর জমির ওপর আয়োজন করা হয়েছে এই কুম্ভমেলা। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৫ দিনের এই মেলার জন্য উত্তরপ্রদেশ সরকারের বাজেট ৭ হাজার কোটি টাকা। তবে তাঁদের লাভ হতে পারে ২ থেকে ৪ লক্ষ কোটি। 

কীভাবে?  

ধরা হয়েছে আনুমানিক ৪০ কোটি লোক যদি মেলায় এসে মাথাপিছু ৫ হাজার টাকা খরচ করে তাহলেই ২ লক্ষ কোটি টাকার মতো লাভ হতে পারে। আর মাথাপিছু ১০ হাজার টাকা করে খরচ হলেই সেই লাভ বেড়ে দাঁড়াতে পারে ৪ লক্ষ কোটি টাকা। এই সংখ্যার নিরিখে বলা যায়, কুম্ভমেলার পর দেশের জিডিপি প্রায় ১ শতাংশ বাড়তে পারে। 

২০১৯ সালে উত্তরপ্রদেশ সরকার 'অর্ধ কুম্ভমেলা' আয়োজন করেছিল। সেই মেলায় ২৪ কোটি ভক্তের সমাগম হয়েছিল। আর রাজ্যের লাভ হয়েছিল ১.২ লক্ষ কোটি। তাই এই কুম্ভমেলা থেকে ২ থেকে ৪ লক্ষ কোটি টাকা লাভ এমন কিছু ব্যাপার নয়। ব্যবসায়ী মহলের অনুমান, শুধুমাত্র জল, বিস্কুট, জুস বিক্রি করেই ২০ হাজার কোটি টাকার লাভ হতে পারে। 


```