Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জয়া প্রদাকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ, প্রাক্তন সাংসদকে ‘পলাতক’ ঘোষণা করল আদালত

জয়া প্রদাকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে ‘পলাতক’ ঘোষণা করেছে উত্তরপ্রদেশের আদালত।

জয়া প্রদাকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ, প্রাক্তন সাংসদকে ‘পলাতক’ ঘোষণা করল আদালত

শেষ আপডেট: 28 February 2024 13:01

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন বিধি লঙ্ঘন সংক্রান্ত দু’টি মামলায় অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া প্রদাকে হাজিরার জন্য সমন জারি করেছিল উত্তরপ্রদেশের রামপুরের একটি আদালত। প্রাক্তন সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়নাও জারি করা হয়। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যাওয়ায়, এবার কড়া পদক্ষেপ নিল আদালত। জয়া প্রদাকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে ‘পলাতক’ ঘোষণা করেছে উত্তরপ্রদেশের আদালত।

উত্তরপ্রদেশের রামপুরের প্রাক্তন সাংসদ জয়া প্রদার বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে জয়ার বিরুদ্ধে। সে সময় কেমারি ও সোয়ার থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপরে একাধিকবার জয়া প্রদাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল রামপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত। কিন্তু অভিনেত্রী হাজিরা দেননি। জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয় তাঁর বিরুদ্ধে। কিন্তু তাঁকে আদালতে পেশ করা যায়নি।

পুলিশ জানিয়েছে, জয়ার মোবাইল ফোন সুইচড অফ রয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রামপুরের আদালতের বিচারক শোভিত বনসাল জয়াকে ‘পলাতক’ ঘোষণা করেছেন। আগামী ৫ মার্চের মধ্যে জয়া প্রদাকে গ্রেফতারির নির্দেশ দিয়েছে আদালত।

হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জয়া প্রদা। এরই পাশাপাশি তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দিয়েছিলেন জয়া প্রদা। শুরু হয় রাজনৈতিক জীবন। পরে তিনি রাজ্যসভার পাশাপাশি লোকসভার সদস্য হয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রামপুর থেকে বিজেপি প্রার্থী ছিলেন অভিনেত্রী জয়া প্রদা। এর আগে ২০০৪ ও ২০০৯ সালে ওই রামপুর কেন্দ্রে থেকেই সমাজবাদী পার্টির টিকিটে লড়েছিলেন তিনি। পরে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয় তাঁকে।


```