Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিয়ের অনুষ্ঠানের মাঝে বাথরুমে গেলেন পাত্রী, আর ফিরলেন না! টাকা-গয়না নিয়ে চম্পট মায়ের সঙ্গে

গোরক্ষপুরের খাজনি এলাকার ঘটনা। প্রথম স্ত্রীকে হারিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন বছর ৪০-এর কমলেশ কুমার।

বিয়ের অনুষ্ঠানের মাঝে বাথরুমে গেলেন পাত্রী, আর ফিরলেন না! টাকা-গয়না নিয়ে চম্পট মায়ের সঙ্গে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 5 January 2025 20:20

দ্য ওয়াল ব্যুরো: প্রথম স্ত্রীকে হারিয়ে সবকিছুই ওলটপালট লাগছিল। পরিবার ঠিকমতো চালানোর কেউ ছিল না। একাকীত্ব কাটাতে, পরিবারকে ভাল রাখতে ও কাছের মানুষ খুঁজতে গিয়ে প্রতারিত হলেন উত্তরপ্রদেশের ব্যক্তি। যেটুকু ছিল সেটুকুও গেল, বর্তমানে আক্ষেপ তাঁর। 

গোরক্ষপুরের খাজনি এলাকার ঘটনা। প্রথম স্ত্রীকে হারিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন বছর ৪০-এর কমলেশ কুমার। এমনভাবে প্রতারণার শিকার হবেন কল্পনাতেও ভাবতে পারেননি। সীতাপুর জেলার গোবিন্দপুর গ্রামের কৃষক কমলেশের বিয়ে ঠিক হয় কিছুদিন আগে। মন্দিরে বিয়ে সারবেন, এমনই ঠিক করেন। সেই মতো মন্দিরে সব ব্যবস্থা হয়।

বিয়ের জন্য এক ঘটককে ৩০ হাজার টাকাও দেন। বিয়ের দিন পাত্রী মায়ের সঙ্গে মন্দিরে পৌঁছন। তাঁকে শাড়ি, মেকআপ, গয়না-সহ বিয়ের যাবতীয় জিনিস দেন কমলেশ। বিয়ে শুরু হয়। হঠাৎই পাত্রী জানান, তিনি বাথরুমে যাবেন। বাথরুমে গিয়ে আর ফিরে আসেননি। এদিকে চোখে ধুলো দিয়ে এলাকা ছাড়েন তাঁর মা-ও। 

কমলেশের অভিযোগ, 'আমি শুধু চাইছিলাম আমার পরিবার ভাল থাক। ঘুরে দাঁড়াক। কিন্তু তার বদলে আমি সব কিছু হারালাম।'

স্থানীয় পুলিশ এবিষয়ে জানিয়েছে, এখনও কোনও অভিযোগ তাঁরা পাননি। অভিযোগ এলে, তার ভিত্তিতে তদন্ত হবে।


```