Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Pahalgam: পাকিস্তান কোণঠাসা, জঙ্গি মদতদাতাদেরও শাস্তি পেতে হবে, বার্তা নিরাপত্তা পরিষদের  

নিরাপত্তা পরিষদ ফের একবার জোর দিয়ে বলেছে, যে কোনও ধরনের সন্ত্রাসী কার্যকলাপ অপরাধ, কোনও যুক্তিতেই মেনে নেওয়া যায় না। জঙ্গিদের লক্ষ্য বা উদ্দেশ্য যাই হোক না কেন, যেখানেই হোক না কেন, যার উপরেই হোক না কেন, তা সমর্থনযোগ্য নয়।

Pahalgam: পাকিস্তান কোণঠাসা, জঙ্গি মদতদাতাদেরও শাস্তি পেতে হবে, বার্তা নিরাপত্তা পরিষদের  

দোষী, চক্রান্তকারী ও মদতদাতাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে।

শেষ আপডেট: 26 April 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: পহলগাম জঙ্গি হানার তীব্র নিন্দা করে পরোক্ষে পাকিস্তানকে কড়া বার্তা দিল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। এর আগে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেস ভারত-পাকিস্তান এই অবস্থায় চরম সংযম দেখানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সরাসরি ভারতকে পহলগাম হামলার পর দোষী, চক্রান্তকারী ও মদতদাতাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে। নিরাপত্তা পরিষদের এই বার্তায় পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে সাংঘাতিক চাপে পড়ে গিয়েছে।

নিরাপত্তা পরিষদ ফের একবার জোর দিয়ে বলেছে, যে কোনও ধরনের সন্ত্রাসী কার্যকলাপ অপরাধ, কোনও যুক্তিতেই মেনে নেওয়া যায় না। জঙ্গিদের লক্ষ্য বা উদ্দেশ্য যাই হোক না কেন, যেখানেই হোক না কেন, যার উপরেই হোক না কেন, তা সমর্থনযোগ্য নয়। এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ পাকিস্তানের নাম না করে বলেছে, এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি পেতেই হবে। শুধু তাদেরই নয়, জঙ্গিদের পিছন থেকে যারা মদত জোগাচ্ছে, যারা চক্রান্ত করছে তাদের সকলকে চরম শাস্তি দেওয়া উচিত। এ প্রসঙ্গে নিরাপত্তা পরিষদ 'অত্যন্ত নিন্দনীয় জঙ্গি' কাজ বলে মন্তব্য করে।

রাষ্ট্রসঙ্ঘের ১৫ দেশীয় নিরাপত্তা পরিষদ এক প্রেস বিবৃতিতে বলেছে, জম্মু-কাশ্মীর ২২ এপ্রিল ঘটা জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করা হচ্ছে। এই বিবৃতিতে বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার মুখে জঙ্গিপনা বড় বিপদ বলে মনে করে পরিষদ। নিরীহ সাধারণ মানুষকে এইভাবে হত্যা করা কোনও ধর্মীয় আদর্শ হতে পারে না। নিরাপত্তা পরিষদ সব দেশের কাছে আর্জি জানিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন এবং চলতি নিরাপত্তা পরিষদের প্রস্তাবমতো জঙ্গি নিকেশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। কোনও দেশের নাম না করে পরিষদ বলেছে, এই ধরনের অপরাধের শাস্তি মকুব হয় না। সমস্ত দেশের কাছে গোয়েন্দা তথ্য বিনিময়, জঙ্গিদের অর্থ সাহায্য বন্ধ করার সুপারিশ করেছে পরিষদ।


```