Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আইফেল টাওয়ারের থেকেও উঁচু, কাশ্মীরে চন্দ্রভাগার উপরে পৃথিবীর সর্বোচ্চ রেলসেতুর অজানা তথ্য

ভ্রমণার্থীদের জন্য আরও সুখবর চন্দ্রভাগা সেতু পুরোপুরি চালু হয়ে গেলে প্রায় মেঘের রাজ্য দিয়ে গড়গড়িয়ে ছুটে যাবে বন্দে ভারত ট্রেনও।

আইফেল টাওয়ারের থেকেও উঁচু, কাশ্মীরে চন্দ্রভাগার উপরে পৃথিবীর সর্বোচ্চ রেলসেতুর অজানা তথ্য

শেষ আপডেট: 20 February 2024 12:01

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের সঙ্গে যোগাযোগ একেবারে হাতের তালুর মধ্যে চলে এল। ভূস্বর্গে পৌঁছাতে এতদিন জম্মু থেকে সড়কপথে অথবা বিমানে শ্রীনগর যাওয়াই ছিল দস্তুর। আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বিকশিত ভারতের' হাত ধরে পৃথিবীর সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন হতে চলেছে। যা ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও উঁচু। ভ্রমণার্থীদের জন্য আরও সুখবর চন্দ্রভাগা সেতু পুরোপুরি চালু হয়ে গেলে প্রায় মেঘের রাজ্য দিয়ে গড়গড়িয়ে ছুটে যাবে বন্দে ভারত ট্রেনও।

পৃথিবীর সর্বোচ্চ চন্দ্রভাগা সেতু সম্পর্কে জেনে নিন এই তথ্যগুলি

• জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল ও কৌরির মধ্যে চন্দ্রভাগার উপর এই সেতু নির্মিত হয়েছে। এর ফলে কাটরা ও বানিহালের মধ্যে রেল যোগাযোগ সম্পন্ন হল।


• ধনুকের মতো আকৃতির এই সেতু নদীর ১১৭৮ ফুট উঁচুতে। অর্থাৎ প্যারিসের আইফেল টাওয়ারের তুলনায় ৩৫ মিটার উঁচু।

• এই প্রকল্পটি উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলওয়ে লিঙ্কের ৩৫ হাজার কোটি টাকার ব্যয়ে নির্মিত হতে চলেছে। 

• চন্দ্রভাগা সেতু নির্মাণে খরচ পড়েছে ১৪ হাজার কোটি টাকা।

• এই সেতু নির্মাণের সময় বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিত পরীক্ষা ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেমন উচ্চতার কারণে প্রচণ্ড বায়ুপ্রবাহ সহ্যশক্তির পরীক্ষা, চরম তাপমাত্রার পরীক্ষা, ভূমিকম্প-রোধক ব্যবস্থা এবং চন্দ্রভাগার জলস্তর বৃদ্ধি পেলে ধস রোধের ব্যবস্থা।

• সেতুর আনুমানিক আয়ু ধরা হয়েছে ১২০ বছর।

• ঘণ্টায় ২৬০ কিমি গতিবেগের হাওয়া সহ্য করার ক্ষমতা রয়েছে এই সেতুর।

• এই সেতুর ফলে শুধুমাত্র পর্যটকদের নয়, সেনাবাহিনীর পক্ষেও যাতায়াত সুগম হবে। সময় অনেক কমে যাবে।

• প্রকল্প সম্পূর্ণ হলে জম্মু-শ্রীনগরের মধ্যে বন্দে ভারত ট্রেন চালু হবে।


```