Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

কোমাচ্ছন্ন ছাত্রীর পরিবারকে জরুরি ভিসা দিতে সাক্ষাতের সময় দিল আমেরিকা

শুক্রবার, সকাল ৯টায় জরুরি ভিত্তিতে ভিসা অনুমোদনের জন্য সাক্ষাৎকারের সময় দেওয়া হয়েছে মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠরত এমএসসি ছাত্রী নীলম শিন্ডের পরিবারকে।

কোমাচ্ছন্ন ছাত্রীর পরিবারকে জরুরি ভিসা দিতে সাক্ষাতের সময় দিল আমেরিকা

নীলম শিন্ডে

শেষ আপডেট: 27 February 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিদেশ মন্ত্রকের অনুরোধকে মর্যাদা দিয়ে আমেরিকায় গাড়ি দুর্ঘটনায় জখম কোমাচ্ছন্ন ভারতীয় ছাত্রীর পরিবারকে ভিসা সাক্ষাৎকারের অনুমতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার, সকাল ৯টায় জরুরি ভিত্তিতে ভিসা অনুমোদনের জন্য সাক্ষাৎকারের সময় দেওয়া হয়েছে মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠরত এমএসসি ছাত্রী নীলম শিন্ডের পরিবারকে। গত ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় এক গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে ৩৫ বছরের এই ছাত্রী বর্তমানে সেখানকার হাসপাতালে কোমায় রয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার সকালে বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নীলম শিন্ডের জন্য আনুষ্ঠানিকভাবে জরুরি ভিসা অনুমোদনের আর্জি জানায়। সেই অনুরোধে সাড়া দিয়ে মার্কিন অভিবাসন মন্ত্রকের তরফে ভিসা সাক্ষাৎকারের সময় দেওয়া হয় ওই ছাত্রীর বাবাকে। ছাত্রীর বাবা সহ পরিবারের তরফে সরকারের কাছে হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়। তারপরেই সেই ডাকে সাড়া দেয় এস জয়শঙ্করের মন্ত্রক।

দুর্ঘটনার পর গাড়ি চালককে গ্রেফতার করে ক্যালিফোর্নিয়ার পুলিশ। দুর্ঘটনার দুদিন পর শিন্ডের পরিবারকে খবরটি দিয়েছিলেন তাঁরই ঘরে থাকা এক বন্ধু। পরিবার সূত্রে জানা যায়, হাসপাতালের তরফে রোজ ফোন ও মেলে চিকিৎসার বিষয় জানানো হলেও তাঁর কাছে বাড়ির কারও থাকাটা জরুরি। হাসপাতালের পক্ষ থেকেও বাড়ির লোককে দ্রুত চলে আসার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই নীলমের মা মারা গিয়েছেন। এই অবস্থায় মেয়ের মরণবাঁচন দশায় তাঁর কাছে যেতে চান বাবা।


```