Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিমানে বসতে হল ভাঙা সিটে! এয়ার ইন্ডিয়ার পরিষেবায় ক্ষুব্ধ শিবরাজ বললেন, 'প্রতারণা চলছে'

শিবরাজ সিং চৌহানের অভিযোগ, গোটা যাত্রায় তাঁকে ভাঙা চেয়ারে বসতে হয়েছে। এই নিয়ে বিমান সেবিকাদের অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তাঁর।

বিমানে বসতে হল ভাঙা সিটে! এয়ার ইন্ডিয়ার পরিষেবায় ক্ষুব্ধ শিবরাজ বললেন, 'প্রতারণা চলছে'

শিবরাজ সিং চৌহান

শেষ আপডেট: 22 February 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: ভোপাল থেকে দিল্লি (New Delhi) যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। উঠেছিলেন এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে। কিন্তু তাঁদের পরিষেবায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করে বিমান কর্তৃপক্ষকে কার্যত তুলোধনা করেছেন মন্ত্রী। তাঁর কথায়, যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। 

শিবরাজ সিং চৌহানের অভিযোগ, গোটা যাত্রায় তাঁকে ভাঙা চেয়ারে বসতে হয়েছে। এই নিয়ে বিমান সেবিকাদের অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তাঁর। নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ''৮সি সিট আমাকে দেওয়া হয়েছিল। বসতে গিয়ে দেখি চেয়ার ভাঙা। তবে শুধু আমার নয়, আরও অনেকের সিট ভাঙা ছিল। বিষয়টি বিমান সেবিকাদের জানালে তাঁরা বলেন, সিট সম্পর্কে আগে থেকে বলা হলেও টিকিট বিক্রি করে দেওয়া হয়েছে। তাঁরা দুঃখিত।'' 

কেন্দ্রীয় মন্ত্রী এও জানিয়েছেন, অন্য যাত্রীরা তাঁকে সিট বদল করতে অনুরোধ করলেও তিনি তা করেননি। চাননি, তাঁর জন্য অন্যদের সমস্যা হোক। মন্ত্রীর বক্তব্য, ''আমি ভেবেছিলাম টাটা-গ্রুপ এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর তাঁদের পরিষেবা আরও উন্নত হয়েছে। কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম।'' তিনি স্পষ্ট করেছেন, শত কষ্ট হলেও দেড় ঘণ্টার যাত্রা তিনি ভাঙা সিটে বসেই করেছেন। 

নয়াদিল্লিতে 'কিষান মেলা'র উদ্বোধন করতে যাচ্ছিলেন শিবরাজ সিং চৌহান। তারপর তাঁর কৃষকদের সঙ্গে একটি বৈঠক করার কথাও রয়েছে। সেই কারণেই ভোপাল থেকে বিমান ধরেছিলেন তিনি। কিন্তু এমন সিট এবং পরিষেবা পেয়ে মন্ত্রী ভীষণই বিরক্ত। যদিও শিবরাজ বলছেন, তাঁকে খারাপ সিটে বসতে হয়েছে এটা বিষয় নয়। সাধারণ যাত্রীদের রোজ এমন পরিস্থিতির মুখে পড়তে হয় বলে তাঁর আরও খারাপ লাগছে এবং রাগ হচ্ছে। 


```