Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভা নির্বাচনের আগে আজ অন্তবর্তী বাজেট, কর থেকে কর্মসংস্থানে মধ্যবিত্তকে কতটা খুশি করবে

লোকসভা নির্বাচনের কারণেই পূর্ণাঙ্গ বাজেট নয়, বৃহস্পতিবার সকাল ১১ টায় অন্তবর্তী বাজেট পেশ করা হবে।

লোকসভা নির্বাচনের আগে আজ অন্তবর্তী বাজেট, কর থেকে কর্মসংস্থানে মধ্যবিত্তকে কতটা খুশি করবে

শেষ আপডেট: 1 February 2024 10:51

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভা নির্বাচনের মুখে এটাই মোদী সরকারের শেষ বাজেট। ফলে চড়ছে প্রত্যাশার পারদ। 

লোকসভা নির্বাচনের কারণেই পূর্ণাঙ্গ বাজেট নয়, বৃহস্পতিবার সকাল ১১ টায় অন্তবর্তী বাজেট পেশ করা হবে। নতুন সরকার তৈরির পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।  অধিবেশন শুরুর আগেই ভাষণে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কয়েক মাস পরই লোকসভার নির্বাচন। বিশেষজ্ঞদের দাবি, ভোটের মুখে আয়কর থেকে কর্মসংস্থান, কৃষকদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়া সহ বিভিন্ন বিষয়ে নির্মলার বাজেট মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে পারে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রের খবর, অন্তর্বর্তী বাজেটে কোনও বড় নীতিগত ঘোষণা হবে না। তবে ভোট-বাক্সে ফায়দা তুলতে আমজনতার জন্য থাকতে পারে ‘উপহার’। সেক্ষেত্রে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে বিমার অঙ্ক বাড়ানো হতে পারে। এবারের অন্তর্বর্তী বাজেটে স্বাস্থ্যবিমা ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা করা হতে পারে। একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে লগ্নি টানতে মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে পাারে কেন্দ্র।

সর্বক্ষেত্রে দেশকে স্বনির্ভর করে তুলতে 'আত্মনির্ভর ভারত রোজগার যোজনা' নামের একটি প্রকল্প চালু করেছে কেন্দ্র। এর মাধ্যমে বেশ কিছু কোম্পানিকে ভর্তুকি দিয়ে থাকে মোদী সরকার। যার জেরে তৈরি হয়েছে কর্মসংস্থান। চলতি বছরের মার্চের মধ্যে এই প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে। আসন্ন বাজেটে যা আরও এক বছরের জন্য বাড়াতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি গ্রামীণ এলাকায় রোজগার ঠিক রাখতে ১০০ দিনের প্রকল্পে ব্যয় বরাদ্দ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

মধ্যবিত্ত ও বেতনভোগী কর্মীদের উপর চাপ কমাতে বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বিমা ও পিএফ-এর কর ছাড়ের পরিমাণ বাড়তে পারে। বিমার ক্ষেত্রে জিএসটি-তে বিশেষ সুযোগ দিতে পারেন অর্থমন্ত্রী। গৃহঋণে ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও রয়েছে জল্পনা।

প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ডের সমান ষষ্ঠবারের জন্য সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশের নজির গড়তে চলেছেন নির্মলা সীতারমণ। নির্মলার দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ডেও রয়েছে। ২০২০ সালে তিনি ২ ঘন্টা ৪২ মিনিটের বাজেট পেশ করেছিলেন। 


```