Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের প্রথম বাজেট পেশ করেছিলেন উইলসন, খোদ ভিক্টোরিয়ার মনোনীত, কে এই প্রাজ্ঞ অর্থনীতিবিদ?

ভূয়োদর্শী, প্রাজ্ঞ উইলসনের উপরেই আস্থা রেখেছিলেন মহারানি এলিজাবেথ।

দেশের প্রথম বাজেট পেশ করেছিলেন উইলসন, খোদ ভিক্টোরিয়ার মনোনীত, কে এই প্রাজ্ঞ অর্থনীতিবিদ?

জেমস উইলসন

শেষ আপডেট: 22 January 2025 16:15

দ্য ওয়াল ব্যুরো: জেমস উইলসন। একাধারে অর্থনীতিবিদ, সাংবাদিক ও ব্যাবসায়ী। ‘দ্য ইকোনমিস্ট’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। পাশাপাশি ‘চার্টার্ড ব্যাঙ্কে’র মালিকও বটে। সংবাদপত্রে অর্থনীতির ভালো-মন্দ নিয়ে আকছার গুরুগম্ভীর প্রবন্ধ লেখেন। এমনই একটি প্রবন্ধ, যার বিষয় ছিল ১৯৪৭ সালের ‘ফ্যাক্টরিজ আইনে’র তীব্র বিরোধিতা, তা পড়ে লেখকের উদ্দেশে পালটা উত্তরসম্পাদকীয় লিখেছিলেন স্বয়ং কার্ল মার্ক্স।

এহেন ভূয়োদর্শী, প্রাজ্ঞ উইলসনের উপরেই আস্থা রেখেছিলেন মহারানি এলিজাবেথ। সিপাহি বিদ্রোহ তখন সদ্য অস্তমিত হয়েছে। ‘মিউটিনি’ ব্যর্থ। কিন্তু তার রেশ পড়েছে রাষ্ট্রশাসনে। অর্থনীতি ধ্বস্ত। তাকে ঢেলে সাজাতে হবে। দরকার এমন কাউকে যিনি বৈপ্লবিক কোনও ব্যবস্থাকে সামনে দাঁড় করাবেন। যার অনুসরণে ছন্দে ফিরবে ব্রিটিশাধীন ভারত। এই উদ্দেশ্যে জেমস উইলসনকে ভারতে পাঠানোর নির্দেশ দেন মহারানি ভিক্টোরিয়া। ১৮৬০ সালের ৭ এপ্রিল তিনি পেশ করবেন প্রথম কেন্দ্রীয় বাজেট। যেখানে ঘোষিত হবে আয়কর প্রবর্তনের সিদ্ধান্ত। লেনদেনের মাধ্যম হিসেবে প্রবর্তিত হবে নোট। দুটো ঘোষণাই দেশের ইতিহাসে প্রথম।

ভেঙে পড়া অর্থনীতির ধাঁচা পুনর্গঠিত করতে ভারতে এসেছিলেন উইলসন। তিনি আসার আগে যদিও একটা চিন্তাভাবনা চালানো হচ্ছিল। ব্রিটিশ সরকার প্রথমে প্রত্যক্ষ করকে বাস্তবায়িত করতে চায়। কিন্তু কীভাবে সেটা কাজে লাগানো উচিত, তার উত্তর মিলছিল না। পাশাপাশি লাইসেন্স ট্যাক্স প্রবর্তন সংক্রান্ত একটা নকশা বোনার কাজও শুরু হয়। কিন্তু তারও গড়ন ছিল নড়বড়ে।  

দায়িত্ব নিয়ে উইলসন দুটি কাজ করেন। প্রথমত, এই ভাঙাচোরা লাইসেন্স ট্যাক্স বাতিল ঘোষিত হয়। তার জায়গায় পুনর্বিন্যস্ত লাইসেন্স কর আমদানি করেন তিনি। দ্বিতীয়ত, একটি আনকোরা নয়া বিল, আয়কর (ইনকাম ট্যাক্স) প্রবর্তিত হয়। উইলসন বলেন, যে সমস্ত নাগরিকের মাসিক আয় বছরে ২০০ টাকার কম, তাঁদের কোনও কর দিতে হবে না। ট্যাক্স আদায়ের নিয়মনির্ধারণের পাশাপাশি রাজস্বের হিসেব রাখতে যথোপযুক্ত অডিট প্রণয়নেরও বন্দোবস্ত করেন উইলসন। এই প্রণয়নের রীতিনীতি ইংল্যান্ডের অর্থনীতির ছায়ানুসরণ করেছিল। অল্প সময়ের মধ্যে বিপর্যস্ত দেশীয় আর্থিক ব্যবস্থাকে এভাবেই শক্ত হাতে বেঁধেছিলেন এই ব্রিটিশ অর্থনীতিবিদ। 

জেমস উইলসনের মারা যান কলকাতায়। ১৮৬০ সালের গ্রীষ্মে শহরের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। তীব্র দাবদাহ। ক্রমাগত লু বইছে। তা সত্ত্বেও শহর ছেড়ে অন্যত্র যেতে চাননি উইলসন। এই পরিস্থিতিতে সে বছর আগস্ট মাসে তিনি জটিল আমাশয়ে আক্রান্ত হন এবং এর জেরেই কয়েকদিনের মধ্যে মারা যান। 

আজব বিষয় এটাই, দেশের বিপর্যস্ত অর্থনীতি সামলে প্রথম বাজেট পেশ করেছিলেন যে অর্থনীতিবিদ, মৃত্যুর পর তিনি নামহীনভাবে, অযত্নে মল্লিকবাজারে সমাহিত ছিলেন। ভারতের কর ব্যবস্থার ইতিহাস সংক্রান্ত একটি বই পড়ার পর সেই সমাধি খুঁজে বের করেন ইনকাম ট্যাক্সের তৎকালীন জয়েন্ট কমিশনার সিপি ভাটিয়া। ২০০৭ সালে তাঁকে সসম্মানে অন্যত্র সমাধিস্থ করে কলকাতার খিস্টান সমাধি বোর্ড।


```