Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইম্ফলের আকাশে অজানা উড়ন্ত বস্তু! তীব্র আতঙ্কে বন্ধ আকাশসীমা, ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিমান

ইম্ফলের আকাশে অজানা উড়ন্ত বস্তু! তীব্র আতঙ্কে বন্ধ আকাশসীমা, ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিমান

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 November 2023 18:48

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় বিকেলে যখন ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মজে গোটা দেশ, ঠিক তখনই আতঙ্ক ছড়াল ইম্ফলে। সেখানকার আকাশে নাকি উড়ে বেড়াচ্ছে এক অজানা বস্তু। সেটি যে কী, তা বোঝাই যাচ্ছে না। সেই আতঙ্কেই ব্যাহত বিমান চলাচল। ইম্ফলের দিকে আসা ২টি বিমানকে কলকাতার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আরও ৩টি উড়ান দেরিতে চলবে বলে জানানো হয়েছে। সেগুলি অন্তত ৩ ঘণ্টা টার্ম্যাকেই বসে ছিল বলে জানা গেছে। 

সূত্রের খবর, রবিবার দুপুর ২টো নাগাদ হঠাৎ করেই ইম্ফল বিমানবন্দর সংলগ্ন আকাশে একটি অজানা বস্তুর দেখা মেলে। সেটি ড্রোন নাকি অন্য কিছু, তা স্পষ্ট নয়। তবে সেই বস্তুর অসংলগ্ন ঘোরাফেরাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। বেশ কিছুক্ষণের জন্য বিমানবন্দরের কাজ স্থগিত করে দেওয়া হয়। এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। আরও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। 

ইতিমধ্যে ইম্ফল বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। ওই বস্তুটি আদতে কী, তা থেকে কোনও বিপদের আশঙ্কা রয়েছে কিনা সে সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। তবে আপাতত বিমান চলাচলে ছাড়পত্র দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬.১৫ মিনিটের পর থেকে একে এক করে উড়ান রওনা হতে শুরু করেছে। 


```