Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হন, অ্যাম্বুল্যান্সে গণধর্ষণের শিকার তরুণী

পুলিশ জানাচ্ছে, ঘটনাটি ২৪ জুলাই হয়। বোধগয়ার বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ডের জন্য রিক্রুটমেন্ট চলছিল। ওই তরুণী ফিজিক্যাল টেস্ট বা শারীরিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মাঝপথে অজ্ঞান হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হন, অ্যাম্বুল্যান্সে গণধর্ষণের শিকার তরুণী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 July 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: হোমগার্ড পদে চাকরির জন্য শারীরিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৬ বছরের তরুণী। পরীক্ষার মাঝপথে অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ডাকা অ্যাম্বুল্যান্সে তাঁর উপর চড়াও হয় একাধিক ব্যক্তি। অচেতন অবস্থায় তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভয়াবহ এই ঘটনা ঘটে বিহারের বোধগয়ায়।

পুলিশ জানাচ্ছে, ঘটনাটি ২৪ জুলাই হয়। বোধগয়ার বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ডের জন্য রিক্রুটমেন্ট চলছিল। ওই তরুণী ফিজিক্যাল টেস্ট বা শারীরিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মাঝপথে অজ্ঞান হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

প্রতিযোগীদের চিকিৎসার জন্য মাঠেই একটি অ্যাম্বুল্যান্স রাখা ছিল। সেই অ্যাম্বুল্যান্সে চাপিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সেই সময় অ্যাম্বুল্যান্সের ভিতরে গণধর্ষণ করা হয় তরুণীকে।

পুলিশে অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু হয়। গঠন করা গয় বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় দু’জনকে। ধৃতদের নাম বিনয় কুমার (অ্যাম্বুল্যান্স চালক) এবং অজিত কুমার (অ্যাম্বুল্যান্সের টেকনিশিয়ান)। দু’জনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। কোন রুটে অ্যাম্বুল্যান্স গিয়েছে এবং কতটা সময় নিয়েছে হাসপাতালে পৌঁছতে তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক দলও ঘটনার তদন্তে নেমেছে।

তরুণীর অভিযোগ, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। অ্যাম্বুল্যান্সে ওঠার পরে মাঝে মাঝে তার কিছুটা হুঁশ ছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে তিনি জানান, ওই গাড়িতে ৩-৪ জন তাঁকে ধর্ষণ করেছে।

ঘটনার পর থেকে উত্তাল বিহারের রাজ্য রাজনীতি। লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সাংসদ চিরাগ পাসওয়ান ঘটনায় বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন। তাঁর কটাক্ষ, 'এটাই কি বিহারে প্রশাসনের কাজের নমুনা? যেখানে অ্যাম্বুল্যান্সেও ধর্ষণের মতো ঘটনা ঘটে?'

হোম গার্ড রিক্রুটমেন্টের মতো একটি সরকারি পরীক্ষায় এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তাও। 


```