Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে শেষে রাষ্ট্রসংঘের দ্বারস্থ পাকিস্তান, আজ বৈঠক নিরাপত্তা পরিষদের

সোমবারের বৈঠকের জন্য রাষ্ট্রসংঘের কাছে আর্জি জানিয়ে পাকিস্তান। শাহবাজ শরিফের সরকারের মন্ত্রীরা পরমাণু বোমা নিক্ষেপের হুমকি দিলেও যুদ্ধ এড়াতে মরিয়া। দেশের বিপর্যস্ত আর্থিক অবস্থার জন্যই এই সিদ্ধান্ত্। 

পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে শেষে রাষ্ট্রসংঘের দ্বারস্থ পাকিস্তান, আজ বৈঠক নিরাপত্তা পরিষদের

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 May 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রসংঘের (UNO) নিরাপত্তা পরিষদের (Security Council) বৈঠক বসছে সোমবার। রুদ্ধদ্বার এই বৈঠকে একমাত্র আলোচ্য ভারত-পাকিস্তান সংঘাত (India-Pakistan conflict)। চলতি পরিস্থিতি যাতে যুদ্ধ পর্যন্ত না গড়ায় তা নিশ্চিত করতেই এই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদ। 

সোমবারের বৈঠকের জন্য রাষ্ট্রসংঘের কাছে আর্জি জানিয়ে পাকিস্তান। শাহবাজ শরিফের সরকারের মন্ত্রীরা পরমাণু বোমা নিক্ষেপের হুমকি দিলেও যুদ্ধ এড়াতে মরিয়া। দেশের বিপর্যস্ত আর্থিক অবস্থার জন্যই এই সিদ্ধান্ত। 

তবে শুধু যুদ্ধ এড়ানোই নয়, পহেলগামের হত্যাকাণ্ডে পাকিস্তানের যোগ নিশ্চিত হতে ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করেছে্। স্থগিত করেছে সিমলা চুক্তি। শনিবার থেকে বন্ধ করা হয়েছে বাণিজ্য। ফলে পাকিস্তান আর্থিকভাবেও চরম সংকটে পড়েছে। জল চুক্তি বাতিল হওয়ায় চাষ ও পানীয় জলের সংকটের মুখে পড়েছে দেশটি।

সামরিক শক্তি প্রয়োগ করে পাকিস্তানকে জবাব দেওয়ার প্রস্তুতির পাশাপাশি ভারত আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা শুরু করেছে। এমনকী পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চিনকেও পাশে পাওয়ার চেষ্টা  চলছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলি যাতে 'জঙ্গি রাষ্ট্র' পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে সে চেষ্টাও শুরু করেছে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা।


```