
ফাইল চিত্র
শেষ আপডেট: 30 April 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুতেরেস। দু'জনের কাছেই পহেলগামের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মহাসচিব।
এক্স হ্যান্ডলে লিখেছেন, পহেলগামের ঘটনার নিন্দা করার ভাষা নেই। যে কোনও মূল্যে এই ধরনের হামলার মোকাবিলা এবং নিন্দা করতে হবে।
মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেন, ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত আক্রমণ করবে পাকিস্তানকে। হামলা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চান পাক মন্ত্রী।
এর খানিক পরেই জয়শঙ্কর এবং শাহবাজকে ডায়াল করেন গুতেরেশ। মহাসচিকে তিনি বলেন, পহেলগামের ঘটনার পাকিস্তান নিরপেক্ষ তদন্ত চায়। রাষ্ট্রসংঘ যেন এই ব্যাপারে হিন্দুস্থানকে রাজি করায়।
অন্যদিকে, জয়শঙ্কর রাষ্ট্রেসংঘের মহসসচিবকে কৃতজ্ঞতা জানান পহেলগামের ঘটনার নিন্দা করায়। তবে ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানের উপর হামলা নিয়ে কোনও সুনির্দিষ্ট আশ্বাস দেননি। তিনি জানিয়ে দেন ভারত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেনে।