Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রের রহস্যমৃত্যু, ক্যাম্পাস থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার দেহ

রাই থানা সূত্রে খবর, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।  পুলিশি তদন্তে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রের রহস্যমৃত্যু, ক্যাম্পাস থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার দেহ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 February 2025 13:10

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার সোনিপত জেলার অশোকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার দুই ছাত্রের দেহ। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দু'জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। একজনের বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে, আর অন্যজনের মেন গেটের সামনে থেকে দেহ উদ্ধার হয়। 

শুক্রবার গভীর রাতে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়, আর একজনের শনিবার ভোরে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বেড়েছে। পুলিশ জানিয়েছে, ওই দুই ছাত্রের নাম ধ্রুবজ্যোতি সাহু (২০) এবং ভিগ্নেশ গুন্দারাম শঙ্কর (১৯)। 

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এগারো তলায় তেলঙ্গানার ধ্রুবজ্যোতির দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

অন্যদিকে, বেঙ্গালুরুর ভিগ্নেশের দেহ মেলে রাত আড়াইটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে। পুলিশের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই ছাত্র। তাঁরও দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

রাই থানা সূত্রে খবর, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।  পুলিশি তদন্তে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।


```