Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

গাফিলতির অভিযোগ ছিল, বারাউনিতে পয়েন্টসম্যানের মৃত্যুর ঘটনায় দুই সহকর্মীকে সাসপেন্ড করল রেল

আভ্যন্তরীণ তদন্তের পরই জানিয়ে দেওয়া হয়েছিল বারাউনি স্টেশনে দুর্ঘটনার জন্য দায়ী উপস্থিত দ্বিতীয় পয়েন্টসম্যান এবং ট্রেন চালক।

গাফিলতির অভিযোগ ছিল, বারাউনিতে পয়েন্টসম্যানের মৃত্যুর ঘটনায় দুই সহকর্মীকে সাসপেন্ড করল রেল

ফাইল ছবি

শেষ আপডেট: 12 November 2024 20:00

দ্য ওয়াল ব্যুরো: বিহারের বেগুসরাইয়ের বারাউনি জংশনে রেলকর্মীর মৃত্যুর ঘটনায় আগেই সহকর্মীদের কাঠগড়ায় তুলেছিল রেল। এবার কর্তব্যরত দুই কর্মীকেই সাসপেন্ড করল মধ্য রেলের সোনপুর শাখা।

রবিবার আভ্যন্তরীণ তদন্তের পরই জানিয়ে দেওয়া হয়েছিল বারাউনি স্টেশনে দুর্ঘটনার জন্য দায়ী উপস্থিত দ্বিতীয় পয়েন্টসম্যান এবং ট্রেন চালক। দু’জনের মধ্যে বোঝাপড়ার অভাবেই মর্মান্তিক পরিণতি হয় তৃতীয় জনের। এবার নিজেদের ঘাড়ে দোষ নিতে না চেয়ে তড়িঘড়ি পদক্ষেপ নিল রেল। 

শনিবার সকালে ট্রেনের ইঞ্জিন ও বগির মাঝের কাপলিং খুলতে গিয়ে মৃত্যু হয় ২৫ বছরের রেলকর্মী অমর কুমার রাওয়ের। তিনি রেলের পয়েন্টসম্যান হিসাবে কাজ করতেন। অন্যান্য দিনের মতো শনিবারও সেই কাজ করতে গিয়েছিলেন অমর। কিন্তু তাঁর জন্য এমন পরিস্থিতি অপেক্ষা করছে তা কে জানত? জানা যায় কাপলিং খোলার জন্য ওই রেলকর্মী যখন ইঞ্জিন এবং বগির মাঝের ফাঁকা অংশে প্রবেশ করেছিলেন, সেই সময় আচমকা ইঞ্জিনটি পিছিয়ে এসে বগির সঙ্গে ওই রেলকর্মীর দেহ পিষে দেয় বলে খবর। 

ঘটনার কথা জানাজানি হতেই নিজেদের মুখ বাঁচাতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে রেল। পাঁচ আধিকারিকের যুগ্ম রিপোর্টে পরিষ্কার দাবি করা হয়, মৃত কর্মী অমর ছাড়াও ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দ্বিতীয় পয়েন্টসম্যান মহম্মদ সুলেমন। মূলত তাঁর ভুলেই এমন দুর্ঘটনা ঘটে যায়। 

যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতেই সুলেমন পরিষ্কার জানান, ট্রেনের চালককে হাত দেখিয়ে ইশারা করার কথা ছিল সুলেমনের। কিন্তু তিনি কোনওরকম ইঙ্গিত না দিলেও নিজের মর্জিমতো ট্রেনটি পিছিয়ে আনেন লোকো শান্টার রাকেশ রোশন। তার জেরেই মৃত্যু হয় অমরের।

রেলের তরফে জানানো হয়েছে, দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এমন পরিণতি। সে কারণেই দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সোনপুর রেলওয়ে ডিভিশনের কর্মী ছিলেন অমর। শনিবার বারাউনি জংশনের প্ল্যাটফর্ম ৫-এর কাজে নিযুক্ত ছিলেন তিনি। বেলার দিকে ওই স্টেশনেই ঢোকে ১৫২০৪ লখনউ-বারাউনি এক্সপ্রেস।

রেল সূত্রে খবর, এই ট্রেনের কাপলিং খোলার চেষ্টায় ছিলেন অমর। আচমকা ট্রেনটি উল্টোদিকে পিছিয়ে আসায় দুটি বগির মাঝের অংশে থাকা অমর পিষে যান।


```