Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদীর শপথের আগে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত মুম্বই বিমানবন্দরে, চরম গাফিলতি নিয়ে প্রশ্ন

মুম্বইতে ঘটে যেতে পারত মারাত্মক ঘটনা। প্রাণ হারাতে পারতেন একাধিক মানুষ। 

মোদীর শপথের আগে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত মুম্বই বিমানবন্দরে, চরম গাফিলতি নিয়ে প্রশ্ন

একই রানওয়েতে দুটি বিমান

শেষ আপডেট: 9 June 2024 12:39

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাজো সাজো রব নয়াদিল্লিতে। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে দিল্লি। রাস্তাঘাট থেকে আকাশপথ, সব জায়গায় রয়েছে কড়া নজরদারি। তবে মোদীর শপথের আগেই মুম্বইতে ঘটে যেতে পারত মারাত্মক ঘটনা। প্রাণ হারাতে পারতেন একাধিক মানুষ। 

দেশে বিমান দুর্ঘটনার সংখ্যা নিতান্তই কম কিছু নয়। নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের আগে আরও এক দুর্ঘটনা ঘটে যেতে পারত। মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে দুটি বিমান চলে আসে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। সাধারণ মানুষ চমকে উঠেছেন এই ভিডিও দেখে। তাতে দেখা যাচ্ছে, একটি বিমান সবে উড়ানের জন্য প্রস্তুতি নিয়েছে আর প্রায় সঙ্গে সঙ্গেই ওই রানওয়েতে অবতরণ করছে আরও একটি বিমান। 

এয়ার ইন্ডিয়ার একটি বিমান তখন সবে উড়ান নিতে চলেছে। ঠিক সেই সময়ই তার পিছনে অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান। বলাই বাহুল্য, দুটি বিমানের কোনওভাবে সংঘর্ষ হলে কী ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় স্বাভাবিকভাবে এটিসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে। তবে অনেকে মনে করছেন, যে কোনও একটি বিমান পাইলট হয়তো কোনও নির্দেশ অমান্য করেছেন বা সিগন্যালে ভুল করেছে। তবে কারণ যাই হোক, বড় বিপর্যয় যে ঘটে যেতে পারত তাতে কোনও সন্দেহ নেই। 


```