Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরে আবারও জঙ্গিদের গুলিতে মৃত দু'জন পরিযায়ী শ্রমিক, জখম আরও দুই

গত শুক্রবার আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় জঙ্গি হামলায়। বিহার থেকে কাজ করতে এসেছিলেন ওই শ্রমিক। রক্তাক্ত অবস্থায় তাঁকে সোপিয়ানের ওয়াদুনা এলাকা থেকে উদ্ধার করে সেনা জওয়ানেরা।

কাশ্মীরে আবারও জঙ্গিদের গুলিতে মৃত দু'জন পরিযায়ী শ্রমিক, জখম আরও দুই

কাশ্মীরে টহল

শেষ আপডেট: 20 October 2024 22:14

দ্য ওয়াল ব্যুরো: রবিবার কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। কাশ্মীরের অন্যতম পর্যটনকেন্দ্র সোনমার্গ। সন্ধ্যাবেলা সেখানেই ওই পরিযায়ী শ্রমিকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা।

এখনও অবধি কোনও খবর নেই যে মৃতরা কোন রাজ্যের বাসিন্দা। শুধু এটুকু জানা গেছে তাঁরা দু'জনেই কাশ্মীরে গিয়েছিলেন জি মোড় সুরঙ্গ পথের কাজে। 

এই সুরঙ্গ পথ তৈরি করছে কেন্দ্র। সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কাশ্মীরে এই সুরঙ্গের কাজ চলছে। সংবাদ সংস্থা সূত্রে খবর সুরঙ্গের কাছেই তাঁদের ওপর হামলা হয়।

শ্রমিকদের থাকার জন্য যে তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল সেখানেই জঙ্গিরা হামলা করে। আর তাতেই ওই দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুধু তাই নয় আরও দু'জন শ্রমিকের জখমের খবরও পাওয়া গেছে। 

ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর একটি দল ইতিমধ্যেই পৌঁছেছে। এলাকার আশপাশ ঘিরে ফেলেছেন জওয়ানেরা। তল্লাশি অভিযান চলছে জঙ্গিদের ধরতে। 

প্রসঙ্গত, গত শুক্রবার আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় জঙ্গি হামলায়। বিহার থেকে কাজ করতে এসেছিলেন ওই শ্রমিক। রক্তাক্ত অবস্থায় তাঁকে সোপিয়ানের ওয়াদুনা এলাকা থেকে উদ্ধার করে সেনা জওয়ানেরা।

নিরস্ত্র মানুষের ওপর এহেন হামলাকে 'জঘন্য এবং কাপুরুষোচিত' বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের সদ্য মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।


```