Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্রে ভেট দেওয়ার প্রতিযোগিতায় প্রধান দুই শিবির, নগদ টাকা, ভরতুকির ছড়াছড়ি

মোদীর সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনার জোট হাত শিবিরের কর্নাটকের মডেলই অনুসরণ করেছে।

মহারাষ্ট্রে ভেট দেওয়ার প্রতিযোগিতায় প্রধান দুই শিবির, নগদ টাকা, ভরতুকির ছড়াছড়ি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 November 2024 08:30

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে প্রচারে গিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ করেছিলেন, কর্নাটকে কংগ্রেস সুবিধা দিয়ে ভোট কিনে রাজ্যের অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে। কিন্তু মোদীর সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনার জোট হাত শিবিরের কর্নাটকের মডেলই অনুসরণ করেছে। ওই জোট ঘোষণা করেছে, সরকার গড়লে তারা মহারাষ্ট্রে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে ভাতা দেবে। পাশাপাশি বেকারদের ভাতা দেবে মাসে চার হাজার টাকা করে।

এই ঘোষণার পর রাহুল গান্ধী  প্রধানমন্ত্রী মোদীর সমালোচনার জবাবে বলেছেন, এটা বিচার ধারার লড়াই। বিজেপি জোট সরকার ধনপতিদের স্বার্থে কাজ করে। অন্যদিকে, মহা বিকাশ আগাড়ি গরিব মানুষের উন্নতির কথা ভাবে।।

দু'দিন আগে মহারাষ্ট্রের শাসক জোট বিজেপি, অজিত পাওয়ারের এনসিপি এবং একনাথ শিন্ডের শিবসেনা ঘোষণা করে ক্ষমতায় থেকে গেলে মহিলাদের মাসে ২১০০ টাকা করে ভাতা দেবে। এখন ওই ভাতার পরিমান ১৫০০ টাকা। এছাড়া, শাসক জোট ফসলের দামে ২০ শতাংশ অর্থ অতিরিক্ত দেওয়ার কথা জানিয়েছে। ১০ লাখ ছাত্রকে মাসে ১০ হাজার টাকা করে টিউশন ফি দেওয়ার কথাও ঘোষণা করেছে জোট সরকার। 

এদিকে, বিরোধী মহারাষ্ট্র বিকাশ আগাড়ি আরও ঘোষণা করেছে, রাজ্যে সরকারি চাকরি, শিক্ষায় সংরক্ষণের মাত্রা পঞ্চাশ শতাংশ থেকে বৃদ্ধি করতে আইন সংশোধন করবে সরকার। আর্থসামাজিক সমীক্ষা করে জাতিগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী উন্নয়ন পরিকল্পনা রচনা করা হবে।

এছাড়া কৃষকদের তিন লাখ টাকা পর্যন্ত ঋণ মকুবের কথা জানিয়েছে বিরোধী জোট। পরিবার পিছু ২৫ লাখ টাকার  স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়ার কথা জানিয়েছে মহা বিকাশ আগাড়ি। কর্নাটকের মতোই মহিলারা সরকারি বাসে নিখরচায় ভ্রমণের সুবিধা পাবেন, জানিয়েছে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি এবং শিন্ডের শিবসেনা। 

প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উদ্দেশ্যে বলেছিলেন, দলকে বলুন প্রতিশ্রুতি দেওয়ার আগে যেন সরকারের আর্থিক অবস্থা খতিয়ে দেখে। প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছিলেন,     কর্নাটকের কংগ্রেস সরকারের চলতি অবস্থাকে। গত বছর ওই রাজ্যে বিপুল প্রতিশ্রুতি বিলিয়ে ক্ষমতায় ফেরে কংগ্রেস। এক বছরের মাথায় সরকারের আর্থিক পরিস্থিতি তলানিতে ঠেকেছে। প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে বাকি উন্নয়নের কাজ থমকে গিয়েছে। 

যদিও বাস্তবে কংগ্রেস কেন, প্রধানমন্ত্রীর দল বিজেপিও তাঁর পরামর্শ কানে তোলেনি। বিজেপি জোটও ঢালাও প্রতিশ্রুতি বিলিয়েছে।


```