Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

প্লেনের চেয়ে বেশি দুই এক্সপ্রেসের ভাড়া, পর্যালোচনার আশ্বাস রেলের

ভারতীয় রেলের সেই সুবিধা এক্সপ্রেস দুটি নিয়ে আলোচনা শুরু হয়েছে উৎসবের মরসুমে অস্বাভাবিক ভাড়ার কারণে। ভাড়ার অঙ্ক বাড়তে বাড়তে বিমানকেও ছাপিয়ে গিয়েছে। 

প্লেনের চেয়ে বেশি দুই এক্সপ্রেসের ভাড়া, পর্যালোচনার আশ্বাস রেলের

শেষ আপডেট: 18 November 2023 16:42

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনটির নাম সুবিধা এক্সপ্রেস। চলে দেশের দুটি রুটে—পাটনা-মুম্বই এবং জয়পুর-যশবন্তপুর বা বেঙ্গালুরুর মধ্যে। দুটিই প্রিমিয়াম অর্থাৎ বেশি ভাড়ার এক্সপ্রেস। বেস ফেয়ারের থেকে সর্বোচ্চ তিনশো শতাংশ বেশি ভাড়া গুণতে হতে পারে ট্রেন দুটিতে। টিকিটের চাহিদা অনুযায়ী ভাড়া বাড়তে থাকে। সুবিধা বলতে এই ট্রেনে কনফার্ম অর্থা আরএসি, এই দুই ক্যাটিগরির টিকিট বিক্রি হয়। ওয়েটিং লিস্টের বালাই নেই। 

ভারতীয় রেলের সেই সুবিধা এক্সপ্রেস দুটি নিয়ে আলোচনা শুরু হয়েছে উৎসবের মরসুমে অস্বাভাবিক ভাড়ার কারণে। ভাড়ার অঙ্ক বাড়তে বাড়তে বিমানকেও ছাপিয়ে গিয়েছে। 

রেল সূত্রে খবর, মুম্বই-পাটনা রুটে সুবিধা এক্সপ্রেসে ৮ ডিসেম্বর পর্যন্ত ২-এসি’র ভাড়ার পরিমাণ এখন দাঁড়িয়েছে ৯ হাজার ৩৩৫ টাকা। অর্থাৎ ১৮ নভেম্বর কেউ ৮ ডিসেম্বরের টিকিট কাটলে ওই দাম গুণতে হবে। যতদিন এগবে ভাড়া ভাড়তে থাকবে যদি টিকিটের চাহিদা ঊর্ধ্বগামী হয়। 

আবার জয়পুর-যশবন্তপুর রুটে এই ট্রেনের ২এসি’র এখন ভাড়ার অঙ্ক দাঁড়িয়েছে ১১ হাজার ২৩০ টাকা। ৩ ফ্রেব্রুয়ারি পর্যন্ত টিকিটের জন্য এই টাকা গুণতে হবে আজকালের মধ্যে কাটলে। ভাড়ার অঙ্ক অনেক বেশি হতে পারে টিকিটের চাহিদা বাড়তে থাকলে। রেলের সিস্টেমের মধ্যেই টিকিটের চাহিদা মতো ভাড়ার অঙ্ক বেড়ে যাওয়ার ব্যবস্থা করা আছে। অথচ ওই দুই রুটে বেসরকারি কোম্পানির বিমানের ভাড়া সাত হাজার টাকার কম। 

রেলের কর্তারা জানিয়েছেন, সুবিধা এক্সপ্রেসের ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি তারা পর্যালোচনা করবেন। রেল জানিয়েছে, এ বছর ১ অক্টোবর থেকে উৎসব স্পেশ্যাল চালানো হচ্ছে বিভিন্ন রুটে। দূরপাল্লার ট্রেনের ২৪২৩টি অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। সেগুলিতে ৩৬ লাখের বেশি অতিরিক্ত যাত্রী এখনও পর্যন্ত ভ্রমণ করেছেন। তারপরও টিকিটের চাহিদা তুঙ্গে। যদিও রেল জানাচ্ছে, প্রিমিয়াম ট্রেনের টিকিটের সারা বছরের চাহিদা মোটেই আশাব্যঞ্জক নয়। যে কারণে ওই ক্যাটিগরির বহু ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।


```