Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উড়িয়ে দেওয়া হবে দুই হাসপাতাল! হুমকি মেলে ফের শোরগোল দিল্লিতে

রবিবার দিল্লির দুটি হাসপাতালে পাঠানো হয়েছে এমন হুমকি ই-মেল। 

উড়িয়ে দেওয়া হবে দুই হাসপাতাল! হুমকি মেলে ফের শোরগোল দিল্লিতে

দিল্লির দুই হাসপাতালে হুমকি মেল

শেষ আপডেট: 12 May 2024 18:34

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি-নয়ডার একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেল এসেছিল পুলিশের কাছে। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। তারই মধ্যে হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি! রবিবার দিল্লির দুটি হাসপাতালে পাঠানো হয়েছে এমন হুমকি ই-মেল। 

গত ১ মে দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে অন্তত ১০০টি স্কুলে হুমকি চিঠি পাঠানো হয়েছিল। একই ধরনের হুমকি মেল আসে গুজরাতের আহমেদাবাদের অন্তত ৬টি স্কুলে। এবার দিল্লির বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতালে বোমাতঙ্ক ছড়ালো। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, রবিবার দুপুরে এই হুমকি মেল এসেছে দুই হাসপাতালে। মেল আসার খবর পেয়েই দুটি হাসপাতালে পৌঁছে যায় দিল্লি পুলিশের বিশেষ দল। আপাতত তল্লাশি চলছে দুটি হাসপাতালে। সত্যি কোনও বোমা রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লির স্কুলের বোমাতঙ্কের ঘটনায় পুলিশের সন্দেহ ছিল আতঙ্ক ছড়ানোর পিছনে ইসলামি জঙ্গিদের হাত থাকতে পারে। কারণ যে মেলে হুমকি পাঠানো হয়েছিল, তাতে সাওয়ারিম বলে একটি শব্দ ছিল। 'সাওয়ারিম' একটি আরবি শব্দ। যার অর্থ তলোয়ারের সংঘর্ষ। ইসলামিক স্টেট ২০১৪ সাল থেকে এই শব্দটি ব্যবহার করে আসছে। 

দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা তদন্ত শুরু করে জানতে পারে, এ ধরনের মেল পাঠানো হয় ভিপিএন কানেকশন থেকে। যাতে প্রেরকের সঠিক আইপি অ্যাড্রেস গোপন থাকে। এখন নতুন এই হুমকি মেলের সঙ্গেও এর কোনও যোগসূত্র আছে কিনা, তা তদন্তসাপেক্ষ। প্রসঙ্গত, কলকাতার রাজভবন, জাদুঘর এবং নবান্ন সহ একাধিক জায়গাতেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। 


```