Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

প্ল্যানমাফিক গাড়ি চাপা দিয়ে খুন! ওড়িশার পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যুতে জোর বিতর্ক

শনিবার গভীর রাতে ওড়িশার সম্ভলপুর জেলায় ৫৩ নম্বর জাতীয় সড়কে ঘটে যায় দুর্ঘটনা।

প্ল্যানমাফিক গাড়ি চাপা দিয়ে খুন! ওড়িশার পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যুতে জোর বিতর্ক

এই গাড়িতেই ছিলেন বিজেপি নেতারা

শেষ আপডেট: 5 January 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছাকৃতভাবে খুনের জন্যই এমন পরিকল্পনা সাজানো হয়েছিল। ওড়িশার পথ দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যুর পর চাঞ্চল্যকর দাবি সহযাত্রীদের। তাঁদের স্পষ্ট অভিযোগ, এটা নিছকই কোনও দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ওড়িশা পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে ওড়িশার সম্ভলপুর জেলায় ৫৩ নম্বর জাতীয় সড়কে ঘটে যায় দুর্ঘটনা

জানা গেছে, রাত দেড়টা নাগাদ কারদোলা থেকে ভুবনেশ্বর যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। ভিতরে বসে ছিলেন বিজেপির গোশালা মণ্ডলের প্রেসিডেন্ট দেবেন্দ্র নায়েক, প্রাক্তন সরপঞ্চ মুরলীধর ছুরিয়া-সহ মোট ৬ জন। দুর্ঘটনায় দুই বিজেপি নেতার মৃত্যু হয় এবং গাড়িতে থাকা বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে বিষয়টিকে একেবারেই দুর্ঘটনা বলে মানতে নারাজ গাড়িতে বসে থাকা সুরেশ চন্দ নামে এক বিজেপি কর্মী। তাঁর পরিষ্কার অভিযোগ, ‘ইচ্ছাকৃতভাবে তাঁদের গাড়িতে এক নয়, বারবার ধাক্কা দিয়েছে একটি ডাম্পার। পিছনদিক থেকে দুবার আমাদের গাড়িতে ধাক্কা মারা হয়। ইচ্ছা করে এমনটা করা হচ্ছে বুঝতে পেরে হাইওয়ে থেকে গ্রামের রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেন চালক। তা সত্ত্বেও ডাম্পারটি আমাদের গাড়ির পিছনে ধাওয়া করে আসে। এরপর প্রচণ্ড জোরে ধাক্কা মারলে আমাদের গাড়ি উলটে যায়।’

বিজেপি কর্মীর দাবি, ডাম্পারটি তাঁদের গাড়িতে তিনবার ধাক্কা মারলে প্রথম দু’বার তাঁরা বুঝতে পারলেও তৃতীয়বার আচমকাই জ্ঞান হারান। বিজেপি কর্মীর প্রশ্ন, ভুলবশত একবার ধাক্কা লাগতেই পারে। পরপর তিনবার কেন গাড়িতে ধাক্কা মারা হবে? ঘাতক বাম্পার ও চালককে আটক করেছে পুলিশ।


```