Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন ঠিকানা প্রভাস ও পাবকের! কুনো ছেড়ে ২৫০ কিমি দূরের অভয়ারণ্যে পৌঁছবে দুই আফ্রিকান চিতা

তিন বছর আগে এই দুই চিতার আন্তঃমহাদেশীয় স্থানান্তরের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল কুনোতে।

নতুন ঠিকানা প্রভাস ও পাবকের! কুনো ছেড়ে ২৫০ কিমি দূরের অভয়ারণ্যে পৌঁছবে দুই আফ্রিকান চিতা

নতুন ঠিকানা প্রভাস ও পাবকের!

শেষ আপডেট: 20 April 2025 13:06

দ্য ওয়াল ব্যুরো: দুই বছর মধ্যপ্রদেশের শেওপুর জেলার কুনো ন্যাশনাল পার্কে কাটানোর পর, ছয় বছর বয়সী চিতা প্রভাস ও পাবক আজ রবিবার সন্ধ্যায় তাদের নতুন বাসস্থানে পৌঁছবে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুই চিতাকে নিয়ে যাওয়া হচ্ছে মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্যে, যা কুনো থেকে ২৫০ কিলোমিটারেরও বেশি দূরে। এই গান্ধী সাগর অভয়ারণ্যটি মান্দসৌর ও নিমাচ, এই দুই জেলার মধ্যে বিস্তৃত।

প্রসঙ্গত, তিন বছর আগে এই দুই চিতার আন্তঃমহাদেশীয় স্থানান্তরের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল কুনোতে।

এই স্থানান্তরের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রধান বন সংরক্ষক উত্তম কুমার শর্মা। সড়কপথেই এই দুটি পুরুষ চিতাকে গান্ধী সাগর অভয়ারণ্যে নিয়ে যাওয়া হবে, যেখানে সন্ধ্যায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব উপস্থিত থেকে অরণ্যে তাদের মুক্ত করবেন। সরকারি সূত্র বলছে, যাত্রাপথে সময় লাগবে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা।

প্রভাস ও পাবক ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ওয়াটারবার্গ বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে আনা হয়েছিল কুনোতে। এর আগে ২০২২ সালের ১৭ই সেপ্টেম্বর কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা হয়েছিল আটটি চিতাকে, যার মধ্যে ছিল পাঁচটি স্ত্রী ও তিনটি পুরুষ চিতা। এটাই ছিল বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় চিতা স্থানান্তরের প্রকল্প।

পরের বছর, অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতাকে কুনোতে আনা হয়। বর্তমানে কুনো পার্কে রয়েছে মোট ২৬টি চিতা, যার মধ্যে রয়েছে ১৪টি শাবক জন্ম নিয়েছে ভারতেই।

ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির এক কর্মকর্তা সম্প্রতি জানিয়েছেন, আফ্রিকার বতসোয়ানা থেকে আরও আটটি চিতা ভারতে আনার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে চারটি চিতাকে আনা হবে আগামী মে মাসের মধ্যেই।


```