Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যার মন্দিরে স্থান হবে রামলালার কোন মূর্তির, শুক্রবার বাছাই করবে ট্রাস্ট

শুক্রবার রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট তিনটির থেকে একটি বেছে নেবে। এ জন্য ট্রাস্টের সদস্যরা শুক্রবার অযোধ্যায় বৈঠকে বসেছেন।

অযোধ্যার মন্দিরে স্থান হবে রামলালার কোন মূর্তির, শুক্রবার বাছাই করবে ট্রাস্ট

শেষ আপডেট: 29 December 2023 12:33

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার রাম মন্দিরের জন্য তিনটি মূর্তি তৈরি করিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট। তিনটিই পাথরের তৈরি। দুটির পাথর রাজস্থানের। অপরটির কর্নাটকের। অযোধ্যায় বসে ভাস্করেরা পাথর খোদাই করে শিশু রামের মূর্তি তৈরি করেছেন। 

শুক্রবার রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট তিনটির থেকে একটি বেছে নেবে। এ জন্য ট্রাস্টের সদস্যরা শুক্রবার অযোধ্যায় বৈঠকে বসেছেন। সেখানে মূর্তিগুলি ট্রাস্ট সদস্যরা পর্যবেক্ষণের পর ভোটাভুটি হবে। সর্বাধিক ভোট পাওয়া মূর্তিই বসবে নতুন মন্দিরে। আর বাকি দুটি রাখা হবে মন্দিরের সদর গেটে। 

অযোধ্যার অস্থায়ী মন্দিরে এখন যে রুপোর তৈরি রামলালার মূর্তির পুজো হয়, পাথরের তৈরি নতুন তিন মূর্তি সেটির আদলেই তৈরি। অর্থাৎ শিশুরামের মূর্তি। অস্থায়ী মন্দিরে যে মূর্তির পুজো হচ্ছে সেটি রাম মন্দিরে বিশেষ বিশেষ দিনে পূর্ণার্থীরা দশন করতে পারবেন। সুরক্ষার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন করলেও রামলালার মূর্তি প্রতিষ্ঠার জন্য পূজার্চনার কাজ শুরু হয়ে যাবে ১৬ তারিখ থেকে। ওই দিন থেকে প্রতিদিন বিধি মেনে পুজো চলবে। তার আগে সরযূর জলে মন্দির পরিসর শুদ্ধ করা হবে। মনে করা হচ্ছে, ওই দিন থেকেই অযোধ্যায় ভিড় জমতে শুরু করবে। ১৮ জানুয়ারি অস্থায়ী মন্দিরে অনুষ্ঠিত গণেশ অম্বিকা, মাত্রিকা এবং বাস্তু  পুজো ও ব্রাহ্মণ বরণ অনুষ্ঠান। পরদিন, ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অগ্নিশোধন যজ্ঞ। ১৯ তারিখ নবগ্রহ পুজো। ২০ তারিখ সরযূর জলে শোধন করা হবে মূল রাম মন্দির। পরদিন ২১ জানুয়ারি ১২৫টি কলসের জলে সম্পন্ন হবে রামলালার স্নান।


```