Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কারা ডিজিটাল কর নেয় আমেরিকান সংস্থার থেকে? পাল্টা শুল্ক বসানোর নির্দেশ ট্রাম্পের

ডিজিটাল কর (Digital Taxes) নিয়ে আগেই কানাডা এবং ফ্রান্সের নাম করে তোপ দেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার এ বিষয়ে সামনে এল ট্রাম্পের আরও এক বড় নির্দেশ।

কারা ডিজিটাল কর নেয় আমেরিকান সংস্থার থেকে? পাল্টা শুল্ক বসানোর নির্দেশ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প।

শেষ আপডেট: 22 February 2025 08:21

দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল কর (Digital Taxes) নিয়ে আগেই কানাডা এবং ফ্রান্সের নাম করে তোপ দেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার এ বিষয়ে সামনে এল ট্রাম্পের আরও এক বড় নির্দেশ।

আমেরিকান সংস্থার কাছ থেকে কোন কোন দেশ ডিজিটাল কর নেয়, তার তালিকা তৈরি করে অবিলম্বে পাল্টা শুল্ক বসানোর জন্য হোয়াইট হাউসের সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, "ডিজিটাল করের নামে আমেরিকান সংস্থার কাছ থেকে বাড়তি কর আদায় করা হচ্ছে, এর প্রবণতা সাংঘাতিক।সেকারণেই ডিজিটাল কর নিয়ে এই পদক্ষেপ করা হচ্ছে।"

বিভিন্ন দেশে রয়েছে আমেরিকার একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা। অভিযোগ, বেছে বেছে মার্কিন সংস্থাগুলির কাছ থেকে  অতিরিক্ত ‘ডিজিটাল সার্ভিস ট্যাক্স’ আদায় করা হচ্ছে। এমনকী নানা অছিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলিকে জরিমানা করে বাড়তি টাকাও আদায় করা হচ্ছে।

সূত্রের খবর,  এই ‘বৈষম্য’র বিরুদ্ধেই এবার ফুঁসে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউসের এক আধিকারিক বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অন্য কোনও দেশ নয়, আমেরিকান সংস্থার কাছ থেকে কর নিতে পারবে শুধু আমেরিকার সরকারই। আমেরিকান সংস্থার কাছ থেকে বাড়তি কর আদায় করে অন্য দেশের বাড়তি মুনাফা লাভের চেষ্টা তিনি বরদাস্ত করবেন না।"

কানাডা, ফ্রান্সের পাশাপাশি আর কোন কোন দেশ আমেরিকান সংস্থার কাছ থেকে  ‘ডিজিটাল সার্ভিস ট্যাক্স’ বাবদ অতিরিক্ত কর আদায় করছে, তার তালিকা চূড়ান্ত করার কাজ শেষ হলেই আমেরিকার তরফে পাল্টা কর আরোপ করা হতে পারে। 


```