Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

২৬/১১ হানার চক্রী তাহাউর রানাকে ভারতে ফেরানো হবে, মোদীর সঙ্গে আলোচনার পরেই ঘোষণা ট্রাম্পের

পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী তাহাউর হুসেন রানা মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন। ওই হামলায় ১৬৬ জন নিহত ও ৩০০-র বেশি মানুষ আহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও ২৬ জন বিদেশি ছিলেন।

২৬/১১ হানার চক্রী তাহাউর রানাকে ভারতে ফেরানো হবে, মোদীর সঙ্গে আলোচনার পরেই ঘোষণা ট্রাম্পের

তাহাউর রানা।

শেষ আপডেট: 14 February 2025 07:39

দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে ভারতে ফেরানো হবে বলে জানিয়েছে আমেরিকা। ভারত বহু বছর ধরেই তাহাউরের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন এই প্রত্যর্পণের কথা।

ট্রাম্প বলেন, 'আমরা এক ভয়ঙ্কর অপরাধীকে ভারতের হাতে তুলে দিচ্ছি। সে ২৬/১১ মুম্বই হামলার অভিযুক্ত।'

চলতি বছরের ২১ জানুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট তাহাউর রানার পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়, ফলে তার প্রত্যর্পণের পথ সুগম হয়। মার্কিন বিদেশ দফতর এক বিবৃতিতে জানায়, 'সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং প্রযোজ্য মার্কিন আইনের ভিত্তিতে, আমরা এখন পরবর্তী পদক্ষেপ মূল্যায়ন করছি।' বিবৃতিতে আরও বলা হয়, 'মুম্বই সন্ত্রাসী হামলার অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারত যে প্রচেষ্টা চালাচ্ছে, আমরা সবসময় সেই প্রচেষ্টাকে সমর্থন করেছি।'

মার্কিন সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যর্পণের বিষয়টি দ্রুত নিশ্চিত করার জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানান। তিনি বলেন, 'মুম্বই হামলার এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও বিচারের জন্য ভারতে আনা হচ্ছে।  দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।'

পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী তাহাউর হুসেন রানা মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন। ওই হামলায় ১৬৬ জন নিহত ও ৩০০-র বেশি মানুষ আহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও ২৬ জন বিদেশি ছিলেন।

এই হামলার পরিকল্পনার খুঁটিনাটি জানতেন রানা। তিনিই এদেশ থেকে পাকিস্তানে অবস্থিত জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন। তাঁর অন্যতম সহযোগী ছিলেন ডেভিড কোলম্যান হেডলি, যিনি পরবর্তীকালে এই হামলায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে তদন্তে সহযোগিতা করেন।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগও রয়েছে তাহাউর রানার বিরুদ্ধে। মুম্বই পুলিশের ৪০০ পাতার একটি চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, তিনি ২০০৮ সালের ১১ নভেম্বর ভারতে আসেন এবং ২১ নভেম্বর পর্যন্ত এখানেই থাকেন। এ সময়ের মধ্যে তিনি মুম্বইয়ের রেনেসাঁ হোটেলে দু'দিন থেকেছিলেন।

মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তদন্তে রানার ও হেডলির মধ্যে ইমেল যোগাযোগের প্রমাণ পায়। একটি মেলে ডেভিড হেডলি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কর্মকর্তা মেজর ইকবালের ইমেল আইডি চেয়েছিলেন। মেজর ইকবালও ২৬/১১ হামলার অন্যতম অভিযুক্ত বলে চিহ্নিত হন।

এর আগে তাহাউর রানার বিরুদ্ধে আমেরিকার নর্দার্ন ডিসট্রিক্ট অব ইলিনয় আদালতে মামলা হয়। সেখানে তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়, যার মধ্যে দুটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। ডেনমার্কে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সহযোগিতার ষড়যন্ত্র এবং লস্কর-ই-তৈবার সঙ্গে সহযোগিতা।

জানা গেছে, রানাকে ভারতে ফিরিয়ে এনে জাতীয় তদন্ত সংস্থা (NIA), মুম্বই পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করবে। তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে এবং ২৬/১১ হামলায় ভূমিকার কথা মাথায় রেখে কড়া শাস্তির মুখে পড়বেন তিনি। সেই কারণেই ভারত দীর্ঘদিন ধরেই রানার প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতির পরে, এই জটিল আইনি লড়াই শেষ হতে চলেছে।


```