
কাশ প্যাটেল।
শেষ আপডেট: 21 February 2025 11:06
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআইয়ের ডিরেক্টর পদে স্বীকৃতি দিল মার্কিন সেনেট। তাঁর পক্ষে ভোট পড়ে ৫১টি এবং বিপক্ষে ৪৯টি। বাছাইপর্বের শেষে কাশ প্যাটেল তাঁর এক্স হ্যান্ডলে জানান, এফবিআইয়ের উপর নতুন করে আস্থা ও ভরসা ফিরিয়ে আনাই হবে তাঁর একমাত্র কাজ। একইসঙ্গে আমেরিকার শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে কাশ বলেছেন, যারা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের খুঁজে বের করে মানা হবে। তা সে তারা পৃথিবীর যে কোণাতেই লুকিয়ে বসে থাকুক না কেন।
এদিকে কাশের এই চাকরি সেনেটে সুনিশ্চিত হওয়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী, তথা হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফস ড্যান স্কাভিনো এক অভিনব পদ্ধতিতে অভিনন্দন জানিয়েছেন গুজরাতি বংশোদ্ভূত কাশকে। একেবারে বলিউড স্টাইলে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন স্কাভিনো।
I am honored to be confirmed as the ninth Director of the Federal Bureau of Investigation.
— FBI Director Kash Patel (@FBIDirectorKash) February 20, 2025
Thank you to President Trump and Attorney General Bondi for your unwavering confidence and support.
The FBI has a storied legacy—from the “G-Men” to safeguarding our nation in the wake of…
কাশের এই শীর্ষস্তরীয় পদোন্নতির খুশি প্রকাশ করতে স্কাভিনো বিখ্যাত জনপ্রিয় সিনেমা ‘বাজিরাও মস্তানি’ ছবির ‘মলহারি’ গান-নাচের দৃশ্যটি দিয়ে অভিনন্দনবার্তা জানিয়েছেন নতুন সতীর্থ প্যাটেলকে। তিনি লিখেছেন, এফবিআইয়ের নতুন ডিরেক্টর কাশ প্যাটেলকে অনেক অনেক শুভেচ্ছা। অবশ্য, স্কাভিনো পোস্টের জন্য রণবীর সিং অভিনীত নাচের দৃশ্যে রণবীরের মুখের উপর কাশ প্যাটেলের মুখ সংযোজন করেছেন। যাতে একইসঙ্গে এক যোদ্ধা বাজিরাওয়ের আনন্দ-স্ফূর্তির সঙ্গে কাশ প্যাটেলের মনের আবেগকে জুড়ে দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী।
Congratulations to the new Director of the FBI, @Kash_Patel! pic.twitter.com/JsANV0s9cP
— Dan Scavino (@Scavino47) February 20, 2025
গানটি শুরুই হচ্ছে, ‘ধীরে ধীরে বড়ি চলি, বড়ি চলি হ্যায়...জো থি চিঙ্গাড়ি।‘ এখানেই একটা জায়গায় আছে, দুশমন কি দেখো জো ওয়াত লাওলি এটা শুনে ভারতীয়রা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমরাও শত্রুকে বিনাশ করে ছাড়ব। এর আগেও ড্যান স্কাভিনো ডোনাল্ট ট্রাম্পের মুখ রণবীরের মুখের উপর বসিয়ে ২০১৫ সালের এই ছবির একটি হিট গানে পোস্ট করেছিলেন।