Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মেগা কেলেঙ্কারি’ ফাঁস করা অফিসারদের বদলি, কংগ্রেস বলছে, ‘মোদী সরকারে মাফিয়া স্টাইল’

‘মেগা কেলেঙ্কারি’ ফাঁস করা অফিসারদের বদলি, কংগ্রেস বলছে, ‘মোদী সরকারে মাফিয়া স্টাইল’

শেষ আপডেট: 12 October 2023 14:27

দ্য ওয়াল ব্যুরো: আয়ুষ্মান ভারত এবং দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে অনিয়ম হয়েছে বলে রিপোর্ট দিয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। যে তিন অফিসারের নেতৃত্বে নরেন্দ্র মোদী সরকারের জনপ্রিয় দুই প্রকল্পের অনিয়ম সামনে এসেছে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের সেই পদস্থ তিন অফিসারকে বুধবার অন্যত্র বদলি করে দিয়েছে সরকার। এমনটাই দাবি করেছে কংগ্রেস। হাত শিবির এই সিদ্ধান্তকে ‘মোদী সরকারের মাফিয়া স্টাইল’ বলে বর্ণনা করে প্রশ্ন তুলেছে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল। 

কেন্দ্রের সড়ক পরিবহণমন্ত্রক তৈরি করেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। তাতে ১৪০০ শতাংশ অতিরিক্ত খরচ নিয়ে সংশয় প্রকাশ করে টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সিএজি। অন্যদিকে, আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পে বেশ কয়েক লাখ ক্ষেত্রে মৃত ব্যক্তির নামে ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানতে পেরেছে সিএজি। সেই সঙ্গে তারা জানতে পারে একটি টেলিফোন নম্বরে সাড়ে সাত লাখ মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রকত উপকৃতর সংখ্যা নিয়েই প্রশ্ন তুলেছে সরকারি সংস্থাটি। 

সিএজি’র কাজ হল সরকারি দফতরের আয়-ব্যয়, হিসাব এবং প্রকল্পে নিয়মকানুন অনুসরণের বিষয়গুলি খতিয়ে দেখা। এই সংস্থার তোলা প্রশ্নের জবাব সংসদে দিতে বাধ্য সরকার। ২০১১-১২ সালে তৎকালীন মনমোহন সিং সরকারের বিরুদ্ধেও একাধিক বিস্ফোরক রিপোর্ট দিয়েছিল সিএজি। তৎকালীন সিএজি বিনোদ রাই দাবি করেছিলেন, কয়লা খনি লিজ দেওয়াতে অনিয়মে এক লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে সরকারের। আরও কিছু প্রকল্পেও অনিয়মের অভিযোগ তুলেছিল সিএজি। 

যদিও পরবর্তীকালে ভারতের সুপ্রিম কোর্ট এক মামলায় সিএজি’র ওই রিপোর্টকে নসাৎ করে দেয়। তার জেরে তৎকালীন সিএজি বিনোদ রাই প্রকাশ্যে ক্ষমা চান। যদিও ততদিনে সরকারের পালা বদল ঘটে গিয়েছে। সিএজি রিপোর্ট হাতিয়ার করে ২০১৪-র লোকসভা ভোটে বাজিমাৎ করেন নরেন্দ্র মোদী। 

কংগ্রেসের অভিযোগ, সেই মোদীই প্রধানমন্ত্রী হওয়ার পর সিএজি’র গুরুত্ব হ্রাস করে দিয়েছেন। এখন অনিয়ম ধরা অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, ‘সিএজি রিপোর্টে পরিকাঠামো এবং সামাজিক স্কিমে কেলেঙ্কারির উল্লেখ আছে। এখন, আয়ুষ্মান ভারত এবং দ্বারকা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারির রিপোর্ট করার দায়িত্বে থাকা তিন সিএজি অফিসারকে মোদী সরকার দুর্নীতি আড়াল করতে বদলি করে দিয়েছে।’ 

কংগ্রেসের দাবি, সিএজি একটি স্বাধীন সংস্থা। অবিলম্বে বদলির আদেশ বাতিল করা হোক। সেই সঙ্গে কংগ্রেসের দাবি, সিএজি উত্থাপিত অভিযোগের জবাব দিক সরকার। আম আদমি পার্টিও একই দাবি জানিয়েছে।


```