Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

আগুনের খবরে ভয়, রেললাইন ধরে হাঁটতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু ঝাড়খণ্ডে

বড়সড় রেল দুর্ঘটনার খবর আবার। জামতারা-কারমাতান্ডের কালঝরিয়ার কাছে ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে খবর।

আগুনের খবরে ভয়, রেললাইন ধরে হাঁটতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু ঝাড়খণ্ডে

শেষ আপডেট: 28 February 2024 22:00

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের জামতারায় ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা।  জামতাড়া-কারমাতান্ডের কালঝরিয়ার কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। ২ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে।  যাদের মৃত্যু হয়েছে তারা কেউই ট্রেনের যাত্রী নয়। যদিও গোটা ঘটনা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

প্রথমে স্থানীয় সূত্রে জানা গেছিল, ডাউন অঙ্গ এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে ভেবে চালক মাঝপথে ট্রেন থামিয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে কয়েকজন যাত্রীও আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন। সেই সময়েই পাশের লাইন দিয়ে আসা অন্য একটি অন্য ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়।  কিন্তু পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, অঙ্গ ট্রেনে আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি।  

দুর্ঘটনার বিষয় নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, যাদের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তারা ওই ট্রেনের যাত্রী ছিলেন না।  দুজন ব্যক্তি লাইন ধরে হাঁটছিলেন। অঙ্গ এক্সপ্রেসে আগুন লেগেছিল বলে একটি গুজব ছড়ানোর পর জামতাড়ার কাছে সেটি দাঁড়িয়ে যায়। উল্টো দিকের লাইন দিয়ে আসা ট্রেনে কাটা পড়েন লাইন ধরে হাঁটতে থাকা দুই ব্যক্তি। কী কারণে গোটা ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তিন জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জামতাড়ার এসডিএম অনন্ত কুমার অবশ্য জানিয়েছেন, ট্রেন থেকে যাত্রীদের নামার ঘটনাই ঘটেছে। আগুনের খবরে তাঁরা নেমে ভুল দিকের রেললাইনে হাঁটছিল। সেই সময়ই দুর্ঘটনা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। যারা গুরুতর আহত তাঁদের ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। 


```