Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তন্দুরি রুটি নিয়ে বচসা, রক্তারক্তি উত্তরপ্রদেশে, নিমন্ত্রণ খেতে গিয়ে মৃত্যু ২ কিশোরের

স্থানীয় সূত্রে জানা গেছে, আমেঠির একটি গ্রামে ৩ মে, শনিবার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলেন ওই দুই কিশোর। ১৮ বছর বয়সি রবি কুমার ওরফে কাল্লু এবং ১৭ বছর বয়সি এক কিশোর। প্রথমে তন্দুরি রুটি নিয়ে তর্ক শুরু হয় তাঁদের মধ্যে।

তন্দুরি রুটি নিয়ে বচসা, রক্তারক্তি উত্তরপ্রদেশে, নিমন্ত্রণ খেতে গিয়ে মৃত্যু ২ কিশোরের

ছবিটি এআই দ্বারা নির্মিত (দ্য ওয়াল)

শেষ আপডেট: 5 May 2025 07:41

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে বাড়িতে তন্দুরি রুটি কে আগে পাবে, এই তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা লাগে দুই কিশোরের, যা পরে ভয়াবহ আকার নেয়। ঘটনায় মৃত্যু হয় দুজনেরই। উত্তরপ্রদেশের আমেঠির ঘটনা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আমেঠির একটি গ্রামে ৩ মে, শনিবার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলেন ওই দুই কিশোর। ১৮ বছর বয়সি রবি কুমার ওরফে কাল্লু এবং ১৭ বছর বয়সি এক কিশোর। প্রথমে তন্দুরি রুটি নিয়ে তর্ক শুরু হয় তাঁদের মধ্যে। মূলত তন্দুরি রুটি কে আগে খাবেন, সেনিয়েই বচসা হয়। কিন্তু সামান্য তর্ক-ঝামেলা মুহূর্তেই বড় আকার নেয়। শুরু হয় হাতাহাতি।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, উভয় পক্ষই একে অপরকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। এতে গুরুতরভাবে জখম হন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ বছর বয়সি ওই কিশোরের। অন্যদিকে, রবি কুমারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাস্তাতে তাঁর মৃত্যু হয়।

মেয়ের বিয়েতে এমন ঘটনায় শোকস্তব্ধ পাত্রীর বাবা রামজীবন বর্মা। সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা সবাই বিয়ের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ খবর এল যে ঝগড়া শুরু হয়েছে। আমরা দৌড়ে গিয়ে দেখি, ওই ছেলে দুটো মারামারি করছে। আর এই সবটাই হয়েছে শুধুমাত্র একটা রুটির জন্য।'

ঘটনার তদন্ত করছে পুলিশ। গইরিগঞ্জ সার্কেলের চিফ অফিসার অখিলেশ বর্মা জানিয়েছেন, মৃতদেহ দুটি নিজেদের হেফাজতে নিয়েছেন তাঁরা, পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

এই ঘটনায় রীতিমতো তাজ্জব সকলে। বিয়ে বাড়িতে উপস্থিত লোকজনও বিশ্বাস করতে পারছেন না কোথা থেকে কী হয়ে গেল। এত আক্রোশই বা কোথা থেকে এল, সেনিয়ে উঠছে প্রশ্ন।


```